Isaiah 55:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দেখ, তুমি যে জাতিকে জান না, তাকে আহ্বান করবে; যে জাতি তোমাকে জানত না, সে তোমার কাছে দৌড়ে আসবে; এটা তোমার আল্লাহ্‌ মাবুদের জন্য, ইসরাইলের পবিত্রতমের হেতু ঘটবে, কেননা তিনি তোমাকে মহিমান্বিত করেছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তুমি নিশ্চয়ই সেইসব দেশকে ডেকে আনবে, যাদের তুমি জানো না, যে দেশগুলি তোমাকে জানে না, তারা দ্রুত তোমার কাছে আসবে, এ হবে তোমার ঈশ্বর সদাপ্রভুর জন্য, তিনিই ইস্রায়েলের সেই পবিত্রতম জন, কারণ তিনিই তোমাকে মহিমান্বিত করেছেন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দেখ, তুমি যে জাতিকে জান না, তাহাকে আহ্বান করিবে; যে জাতি তোমাকে জানিত না, সে তোমার কাছে দৌড়িয়া আসিবে; ইহা তোমার ঈশ্বর সদাপ্রভুর নিমিত্ত, ইস্রায়েলের পবিত্রতমের হেতু ঘটিবে, কেননা তিনি তোমাকে গৌরবান্বিত করিয়াছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দেখ, তুমি যে জাতিকে জান না, তাহাকে আহ্বান করিবে; যে জাতি তোমাকে জানিত না, সে তোমার কাছে দৌড়াইয়া আসিবে; ইহা তোমার ঈশ্বর সদাপ্রভুর নিমিত্ত, ইস্রায়েলের পবিত্রতমের হেতু ঘটিবে, কেননা তিনি তোমাকে গৌরবান্বিত করিয়াছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সত্যিই, যে জাতিদের তোমরা চিনতে না তাদের ডাকবে আর সেই জাতিরা, যারা তোমাদের চেনে না তারা দৌড়ে তোমাদের কাছে আসবে। তোমাদের ঈশ্বর সদাপ্রভু, ইস্রায়েলের সেই পবিত্রজনের জন্যই তারা তা করবে, কারণ তিনি তোমাদের গৌরবে পূর্ণ করেছেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সত্যিই, যে জাতিদের তোমরা চিনতে না তাদের ডাকবে আর সেই জাতিরা, যারা তোমাদের চেনে না তারা দৌড়ে তোমাদের কাছে আসবে। তোমাদের মাবুদ আল্লাহ্‌, ইসরাইলের আল্লাহ্‌ পাকের জন্যই তারা তা করবে, কারণ তিনি তোমাদের গৌরবে পূর্ণ করেছেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এবার তোমরা আহ্বান করবে তোমাদের অজানা জাতিবর্গকে, একদিন যারা জানত না তোমাদের পরিচয়, তারা ছুটে আসবে তোমাদের কাছে! আমি, প্রভু পরমেশ্বর তোমাদের আরাধ্য ঈশ্বর, ইসরায়েলের পবিত্রতম ঈশ্বর, আমিই সংঘটিত করব এই সমস্ত ঘটনা, আমিই দান করব তোমাদের গৌরব ও মহিমা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমাদের অচেনা স্থানেও অনেক জাতি আছে| তোমরা সেই সব জাতিদের ডাকবে| তারা তোমাদের না চিনলেও তোমাদের কাছে ছুটে যাবে| এসব ঘটবে কারণ তোমাদের প্রভু এইসব চান| এসব ঘটবে কারণ ইস্রায়েলের পবিত্র একজন তোমাদের সম্মান করেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দেখ, তুমি যে জাতিকে জানো না তাকে ডাকবে, যে জাতি, যারা তোমাদের চেনে না তারা দৌড়ে তোমাদের কাছে আসবে। কারণ তোমাদের ঈশ্বর সদাপ্রভু, ইস্রায়েলের সেই পবিত্রতমের প্রতি তা ঘটবে, কারণ তিনি তোমাকে মহিমান্বিত করেছেন।”