Isaiah 55:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দুষ্ট তার পথ, অধার্মিক তার সঙ্কল্প ত্যাগ করুক; এবং সে মাবুদের প্রতি ফিরে আসুক, তাতে তিনি তার প্রতি করুণা করবেন; আমাদের আল্লাহ্র প্রতি ফিরে আসুক, কেননা তিনি প্রচুররূপে মাফ করবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দুষ্টলোক তার পথ, মন্দ ব্যক্তি তার চিন্তাধারা পরিত্যাগ করুক। সে সদাপ্রভুর কাছে ফিরে আসুক, তাহলে তিনি তার প্রতি করুণা প্রদর্শন করবেন, সে আমাদের ঈশ্বরের কাছে ফিরে আসুক, তাহলে তিনি অবাধে ক্ষমা করবেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দুষ্ট আপন পথ, অধার্ম্মিক আপন সঙ্কল্প ত্যাগ করুক; এবং সে সদাপ্রভুর প্রতি ফিরিয়া আইসুক, তাহাতে তিনি তাহার প্রতি করুণা করিবেন; আমাদের ঈশ্বরের প্রতি ফিরিয়া আইসুক, কেননা তিনি প্রচুররূপে ক্ষমা করিবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দুষ্ট আপন পথ, অধার্মিক আপন সঙ্কল্প ত্যাগ করুক; এবং সে সদাপ্রভুর প্রতি ফিরিয়া আইসুক, তাহাতে তিনি তাহার প্রতি করুণা করিবেন; আমাদের ঈশ্বরের প্রতি ফিরিয়া আইসুক, কেননা তিনি প্রচুররূপে ক্ষমা করিবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দুষ্ট লোক তার পথ ত্যাগ করুক আর মন্দ লোক তার সব চিন্তা ত্যাগ করুক। সে সদাপ্রভুর দিকে ফিরুক, তাতে তিনি তার উপর মমতা করবেন; আমাদের ঈশ্বরের দিকে ফিরুক, কারণ তিনি সম্পূর্ণভাবেই ক্ষমা করবেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দুষ্ট লোক তার পথ ত্যাগ করুক আর খারাপ লোক তার সব চিন্তা ত্যাগ করুক। সে মাবুদের দিকে ফিরুক, তাতে তিনি তার উপর মমতা করবেন; আমাদের আল্লাহ্র দিকে ফিরুক, কারণ তিনি সম্পূর্ণভাবেই মাফ করবেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দুষ্টেরা পরিত্যাগ করুক তাদের জীবনযাত্রার পথ, পরিহার করুক দুর্জন মন্দ চিন্তাধারা, অনুতপ্ত হৃদয়ে ফিরে আসুক আমাদের আরাধ্য ঈশ্বর, প্রভু পরমেশ্বরের কাছে, করুণাময় তিনি, তাঁর কাছে আছে অসীম ক্ষমা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দুষ্ট লোকদের দুষ্ট কাজ পরিত্যাগ করতে হবে| তাদের কু-চিন্তা ছেড়ে দিতে হবে| তাদের প্রভুর কাছে ফিরে আসতে হবে| ঈশ্বর তাদের ওপর করুণা করবেন| সেই লোকদের প্রভুর কাছে ফিরে আসা উচিৎ; কারণ আমার ঈশ্বর ক্ষমা করেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দুষ্ট লোক তার পথ আর মন্দ লোক তার সব চিন্তা ত্যাগ করুক। সে সদাপ্রভুর প্রতি দিরে আসুক, তাতে তিনি তার ওপর করুণা করবেন; আমাদের ঈশ্বরের দিকে ফিরুক, কারণ তিনি প্রচুরভাবে ক্ষমা করবেন।