Isaiah 55:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ ভূতল থেকে আসমান যত উঁচু, তোমাদের পথ থেকে আমার পথ ও তোমাদের সঙ্কল্প থেকে আমার সঙ্কল্প ততটাই উঁচু।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“আকাশমণ্ডল যেমন পৃথিবী থেকে উঁচুতে, তেমনই আমার পথসকল তোমাদের পথসকলের চেয়ে এবং আমার চিন্তাধারা তোমাদের চিন্তাধারার চেয়ে উঁচুতে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ ভূতল হইতে আকাশমণ্ডল যত উচ্চ, তোমাদের পথ হইতে আমার পথ, ও তোমাদের সঙ্কল্প হইতে আমার সঙ্কল্প তত উচ্চ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ ভূতল হইতে আকাশমণ্ডল যত উচ্চ, তোমাদের পথ হইতে আমার পথ, ও তোমাদের সঙ্কল্প হইতে আমার সঙ্কল্প তত উচ্চ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মহাকাশ যেমন পৃথিবীর চেয়ে অনেক উঁচু, তেমনি আমার পথ তোমাদের পথের চেয়ে, আমার চিন্তা তোমাদের চিন্তার চেয়ে অনেক উঁচু।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আসমান যেমন দুনিয়ার চেয়ে অনেক উঁচু, তেমনি আমার পথ তোমাদের পথের চেয়ে, আমার চিন্তা তোমাদের চিন্তার চেয়ে অনেক উঁচু।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমার মত ও পথের সাথে তোমাদের মত ও পথের ঠিত ততখানিই ব্যবধান, যে ব্যবধান রয়েছে স্বর্গ ও মর্ত্যের মাঝে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পৃথিবীর থেকে স্বর্গ অনেক উঁচুতে| ঠিক সে রকমই তোমাদের থেকে আমার পথও অনেক উঁচু এবং চিন্তাও অনেক উঁচুতে বিচরণ করে|” প্রভু নিজে নিজেই একথা বলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ আকাশমণ্ডল যেমন পৃথিবীর চেয়ে অনেক উঁচু, তেমনি আমার পথ তোমাদের পথের চেয়ে, আমার চিন্তা তোমাদের চিন্তার চেয়ে অনেক উঁচু।