Isaiah 56:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদ এই কথা বলেন, তোমরা ন্যায়বিচার রক্ষা কর, ধার্মিকতার অনুষ্ঠান কর, কেননা আমার উদ্ধার আগতপ্রায় এবং আমার ধার্মিকতার প্রকাশ সন্নিকট।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু এই কথা বলেন: “তোমরা ন্যায়বিচার মেনে চলো এবং যা ন্যায়সংগত, তাই করো, কারণ আমার পরিত্রাণ অতি নিকটবর্তী, আমার ধার্মিকতা সত্বর প্রকাশিত হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভু এই কথা কহেন, তোমরা ন্যায়বিচার রক্ষা কর, ধার্ম্মিকতার অনুষ্ঠান কর, কেননা আমার পরিত্রাণ আগতপ্রায়, এবং আমার ধার্ম্মিকতার প্রকাশ সন্নিকট।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভু এই কথা কহেন, তোমরা ন্যায়বিচার রক্ষা কর, ধার্মিকতার অনুষ্ঠান কর, কেননা আমার পরিত্রাণ আগতপ্রায়, এবং আমার ধার্মিকতার প্রকাশ সন্নিকট।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু বলছেন, “তোমরা ন্যায়বিচার রক্ষা কর এবং ন্যায় কাজ কর, কারণ আমার দেওয়া উদ্ধার কাছে এসে গেছে আর কিভাবে তোমরা আমার গ্রহণযোগ্য হতে পার তার উপায় শীঘ্রই প্রকাশিত হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ বলছেন, “তোমরা ন্যায়বিচার রক্ষা কর এবং ন্যায় কাজ কর, কারণ আমার দেওয়া উদ্ধার কাছে এসে গেছে আর কিভাবে তোমরা আমার গ্রহণযোগ্য হতে পার তার উপায় শীঘ্রই প্রকাশিত হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর বলেন, ন্যায় ও সত্যনিষ্ঠ হও, আমি শীঘ্রই তোমাদের উদ্ধার করব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু এইগুলি বলেছেন, “সব লোকের প্রতি ন্যায়পরায়ণ হও| সঠিক কাজ করো| কেন? কারণ আমার পরিত্রাণ শীঘ্র তোমাদের কাছে আসবে| গোটা বিশ্ব দেখবে আমার ধার্মিকতা|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভু এই কথা বলেন, “তোমরা ন্যায়বিচার রক্ষা কর এবং ধার্মিকতার কাজ কর, কারণ আমার পরিত্রান কাছাকাছি এবং আমার ধার্মিকতার প্রকাশ কাছাকাছি।