Isaiah 56:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তার প্রহরীরা অন্ধ, সকলেই অজ্ঞান; তারা সকলে বোবা কুকুর, ঘেউ ঘেউ করতে পারে না; তারা শুয়ে শুয়ে স্বপ্ন দেখে ও ঘুমাতে ভালবাসে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইস্রায়েলের প্রহরীরা অন্ধ, তাদের প্রত্যেকের জ্ঞানের অভাব আছে; তারা সকলেই বোবা কুকুর, তারা ঘেউ ঘেউ করতে জানে না; তারা শুয়ে শুয়ে স্বপ্ন দেখে, তারা ঘুমাতে ভালোবাসে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহার প্রহরিগণ অন্ধ, সকলেই অজ্ঞান; তাহারা সকলে গোঙ্গা কুকুর, ঘেউ ঘেউ করিতে পারে না; তাহারা স্বপ্নদর্শী, নিদ্রালু ও তন্দ্রাপ্রিয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহার প্রহরিগণ অন্ধ, সকলেই অজ্ঞান; তাহারা সকলে বোবা কুকুর, ঘেউ ঘেউ করিতে পারে না; তাহারা স্বপ্নদর্শী, নিদ্রালু ও তন্দ্রাপ্রিয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইস্রায়েলের পাহারাদারেরা অন্ধ, তাদের কোন জ্ঞান নেই। তারা সবাই যেন বোবা কুকুর, তারা ঘেউ ঘেউ করতে পারে না। তারা শুয়ে শুয়ে স্বপ্ন দেখে ও ঘুমাতে ভালবাসে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইসরাইলের পাহারাদারেরা অন্ধ, তাদের কোন জ্ঞান নেই। তারা সবাই যেন বোবা কুকুর, তারা ঘেউ ঘেউ করতে পারে না। তারা শুয়ে শুয়ে স্বপ্ন দেখে ও ঘুমাতে ভালবাসে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসরায়েলের প্রহরীরা অন্ধ! তারা নির্বোধ! তারা সেই বোবা কুকুরের মত, যারা ডাকে না—তারা শুয়ে শুয়ে স্বপ্ন দেখে আর ঘুমাতে খুব ভালবাসে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই রক্ষীরা (ভাববাদী) সবাই অন্ধ| তারা নিজেরাই জানে না যে তারা কি করছে| তারা সেই নীরব কুকুরের মতো, যারা ঘেউ ঘেউ করতে পারে না| তারা মাটিতে শুয়ে ঘুমিয়ে পড়ে| হায়! তারা ঘুমোতে ভালবাসে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তার পাহারাদারেরা অন্ধ, তাদের কোনো জ্ঞান নেই। তারা সবাই যেন বোবা কুকুর, তারা ঘেউ ঘেউ করতে পারে না। তারা শুয়ে স্বপ্ন দেখে ও ঘুমাতে ভালবাসে।