Isaiah 56:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই কুকুরেরা পেটুক, তাদের কখনও তৃপ্তি বোধ হয় না; আর এরা বিবেচনা-বিহীন পালক; সকলে নির্বিশেষে নিজ নিজ পথের দিকে ফিরেছে, নিজ নিজ লাভের চেষ্টা করছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা প্রবল ক্ষুধাবিশিষ্ট কুকুর, তাদের কখনও তৃপ্তি হয় না। তারা বুদ্ধিবিহীন মেষপালক; তারা সবাই নিজের নিজের পথের দিকে ফেরে, প্রত্যেকেই নিজের নিজের লাভের চেষ্টা করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই কুকুরগণ উদরম্ভরি, তাহাদের কখনও তৃপ্তি বোধ হয় না; আর ইহারা বিবেচনা-বিহীন পালক; সকলে নির্ব্বিশেষে আপন আপন পথের দিকে, আপন আপন লাভের চেষ্টায়, ফিরিয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই কুকুরগণ উদরম্ভরি, তাহাদের কখনও তৃপ্তি বোধ হয় না; আর ইহারা বিবেচনা-বিহীন পালক; সকলে নির্বিশেষে আপন আপন পথের দিকে, আপন আপন লাভের চেষ্টায়, ফিরিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা এমন কুকুরের মত যাদের খিদে বেশী; তাদের কখনও তৃপ্তি হয় না। তারা বুদ্ধিহীন রাখাল; তারা সবাই নিজের নিজের পথের দিকে ফিরেছে আর নিজের লাভের চেষ্টা করছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা এমন কুকুরের মত যাদের খিদে বেশী; তাদের কখনও তৃপ্তি হয় না। তারা বুদ্ধিহীন রাখাল; তারা সবাই নিজের নিজের পথের দিকে ফিরেছে আর নিজের লাভের চেষ্টা করছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
লোভী কুকুরের মত তারা, কিছুতেই তাদের ক্ষুধার নিবৃত্তি হয় না এদের শাসককুল বোধবুদ্ধিহীন! তারা প্রত্যেকে নিজের খুশী মত কাজ করে, তারা স্বার্থসন্ধানী।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা ক্ষুধার্ত কুকুরের মতো, তারা কখনই সন্তুষ্ট হয় না| মেষপালকরা জানে না তারা কি করছে| পথ ভোলা বিভ্রান্ত মেষদের মতোই তাদের অবস্থা| তারা লোভী| তারা নিজেরাই নিজেদের সন্তুষ্ট করার চেষ্টা করছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই কুকুরদের বড় খিদে আছে; তারা যথেষ্ট পায় না। তারা বিবেচনাবিহীন পালক; তারা সবাই নিজের নিজের পথের দিকে ফিরেছে আর নিজের লাভের চেষ্টা করছে।