Isaiah 56:12 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
প্রত্যেক জন বলে, চল, আমি আঙ্গুর-রস আনি, আমরা সুরাপানে মাতাল হব এবং যেমন আজকের দিন, তেমনি আগামীকালও হবে; তা আরও ভাল দিন হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
প্রত্যেকে চিৎকার করে বলে, “এসো, আমি দ্রাক্ষারস আনি! এসো আমরা সুরাপানে মত্ত হই! আগামীকালও আজকের মতো হবে, এমনকি, এর থেকেও ভালো হবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
[প্রত্যেক জন বলে,] চল, আমি দ্রাক্ষারস আনি, আমরা সুরাপানে মত্ত হইব, এবং যেমন অদ্যকার দিন, তেমনি কল্যও হইবে; তাহা অত্যন্ত অধিক বলিয়া মহাদিন হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
[প্রত্যেক জন বলে,] চল, আমি দ্রাক্ষারস আনি, আমরা সুরাপানে মত্ত হইব, এবং যেমন অদ্যকার দিন, তেমনি কল্যও হইবে; তাহা অত্যন্ত অধিক বলিয়া মহাদিন হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
প্রত্যেকে বলে, “চল, আংগুর-রস আনি; চল, আমরা পেট ভরে মদ খাই। আজকের চেয়ে কাল আরও ভাল হবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
প্রত্যেকে বলে, “চল, আংগুর-রস আনি; চল, আমরা পেট ভরে মদ খাই। আজকের চেয়ে কাল আরও ভাল হবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এরা বলে, এস, সুরা এনে যত পারি পান করি। কালকের দিনটি আজকের মত ভালই কাটবে, হয়তো বা আরও ভাল কাটবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা এসে বলল, “আমরা কিছুটা দ্রাক্ষারস পান করব| আমরা কিছুটা সুরা পান করব| একই জিনিস করবো আগামী কালও| একমাত্র দ্রাক্ষারসই পান করে যাব আরো বেশী করে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
প্রত্যেকে বলে, “চল, আমি আঙ্গুর রস আনি; চল, আমরা সুরাপানে মত্ত হব। যেমন আজকের দিন তেমনি কাল হবে, তা অন্তত অনেক বলে মহা দিন হবে।”