Isaiah 56:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ধন্য সেই ব্যক্তি, যে এরকম আচরণ করে এবং সেই মানব সন্তান, যে তা দৃঢ় করে রাখে, যে বিশ্রামবার পালন করে, নাপাক করে না এবং সমস্ত দুষ্কর্ম থেকে নিজের হাত রক্ষা করে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ধন্য সেই মানুষ, যে এইরকম করে, সেই মানুষ, যে তা আঁকড়ে ধরে রাখে, যে সাব্বাথ-দিন অপবিত্র না করে তা পালন করে, যে মন্দ কাজ করা থেকে তার হাত সরিয়ে রাখে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ধন্য সেই ব্যক্তি, যে এইরূপ আচরণ করে এবং সেই মানবসন্তান, যে ইহা দৃঢ় করিয়া রাখে, যে বিশ্রামবার পালন করে, অপবিত্র করে না, এবং সমস্ত দুষ্ক্রিয়া হইতে আপন হস্ত রক্ষা করে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ধন্য সেই ব্যক্তি, যে এইরূপ আচরণ করে এবং সেই মানব-সন্তান, যে ইহা দৃঢ় করিয়া রাখে, যে বিশ্রামবার পালন করে, অপবিত্র করে না, এবং সমস্ত দুষ্ক্রিয়া হইতে আপন হস্ত রক্ষা করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ধন্য সেই লোক, যে এই সব কাজ করে; ধন্য সেই মানুষ, যে তা করতে মনোযোগী হয়। বিশ্রামবার অপবিত্র না করে যে লোক তা পালন করে আর মন্দ কাজ করা থেকে তার হাত সরিয়ে রাখে, সে ধন্য।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ধন্য সেই লোক, যে এই সব কাজ করে; ধন্য সেই মানুষ, যে তা করতে মনোযোগী হয়। বিশ্রামবার অপবিত্র না করে যে লোক তা পালন করে আর খারাপ কাজ করা থেকে তার হাত সরিয়ে রাখে, সে ধন্য।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ধন্য সেইজন যে আমার অনুশাসন মেনে চলে। যারা নিষ্ঠার সঙ্গে পবিত্রভাবে সাব্বাথ দিন পালন করে, তাদের আমি আশীর্বাদ করব। আমি আশীর্বাদ করব তাদের যারা কোন অন্যায় করে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যে এই রকম করবে সে আনন্দিত হবে এবং একজন লোক অবশ্যই এটাকে ধরে রাখবে| যে ঈশ্বরের বিশ্রামের দিনের বিধি মানবে সে আশীর্বাদপ্রাপ্ত হবে| যে কোন কুকর্ম করবে না সেও সুখী হবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ধন্য সেই লোক, যে এরকম করে এবং ধন্য সেই মানুষ, এটা দৃঢ় করে রাখে, যে বিশ্রামবার পালন করে অপবিত্র করে না এবং সমস্ত খারাপ কাজ থেকে নিজের হাত রক্ষা করে।”