Isaiah 56:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর মাবুদের প্রতি আসক্ত বিজাতি-সন্তান এই কথা না বলুক যে, মাবুদ তাঁর লোকবৃন্দ থেকে আমাকে নিশ্চয়ই বিভক্ত করবেন এবং নপুংসক না বলুক, দেখ, আমি একটি শুকনো গাছ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভুর প্রতি সমর্পিত কোনো বিদেশি না বলুক, “সদাপ্রভু নিশ্চয়ই তাঁর প্রজাদের মধ্য থেকে আমাকে বাদ দেবেন।” আবার কোনো নপুংসকও অভিযোগ না করুক যে, “আমি তো একটি শুষ্ক বৃক্ষ মাত্র।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সদাপ্রভুতে আসক্ত বিজাতি-সন্তান এ কথা না বলুক যে, সদাপ্রভু আপন প্রজাবৃন্দ হইতে আমাকে নিশ্চয়ই বিভিন্ন করিবেন, এবং নপুংসক না বলুক, দেখ, আমি শুষ্ক বৃক্ষ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সদাপ্রভুতে আসক্ত বিজাতি-সন্তান এই কথা না বলুক যে, সদাপ্রভু আপন প্রজাবৃন্দ হইতে আমাকে নিশ্চয়ই বিভক্ত করিবেন, এবং নপুংসক না বলুক, দেখ, আমি শুষ্ক বৃক্ষ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভুর উপাসনা করে এমন কোন বিদেশী না বলুক, “সদাপ্রভু নিশ্চয়ই আমাকে তাঁর লোকদের মধ্য থেকে বাদ দেবেন।” কোন খোজা লোক না বলুক, “আমি কেবল একটা শুকনা গাছ,”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদের এবাদত করে এমন কোন বিদেশী না বলুক, “মাবুদ নিশ্চয়ই আমাকে তাঁর বান্দাদের মধ্য থেকে বাদ দেবেন।” কোন খোজা লোক না বলুক, “আমি কেবল একটা শুকনা গাছ,”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যারা এতদিন প্রভু পরমেশ্বরের অনুগত ছিল না, কিন্তু এখন তাঁর আনুগত্য স্বীকার করেছে, তারা যেন না বলে যে, প্রভু পরমেশ্বর আমাদের আপন বলে গ্রহণ করবেন না। কোন নপুংসক যেন একথা না ভাবে, ‘আমি নিষ্ফল বৃক্ষ। আমার কোন মূল্য নেই।’
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিছু লোক যারা ইহুদী নয় তারা প্রভুর সঙ্গে যুক্ত হবে| ঐ লোকদের বলা উচিৎ নয়, “প্রভু আমাদের তাঁর লোক হিসেবে গ্রহণ করবেন না|” ঐ বিশেষ কতকগুলি ক্রীতদাস যাদের নপুংসক করা হয়েছে তাদের বলা উচিৎ নয়, “আমি একটা শুকনো কাঠের টুকরো মাত্র, আমার কোন সন্তানের জন্ম দেওয়ার ক্ষমতা নেই|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভুর অনুগামী বিদেশী সন্তান এ কথা না বলুক, “যে সদাপ্রভু আমাকে তাঁর লোকদের মধ্যে থেকে নিশ্চয়ই বাদ দেবেন।” নপুংসক না বলুক, “দেখ, আমি একটা শুকনো গাছ,”