Isaiah 56:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা মাবুদ এই কথা বলেন যে, যে নপুংসক আমার বিশ্রামবার পালন করে, আমার সন্তোষজনক বিষয় মনোনীত করে ও আমার নিয়ম দৃঢ় করে রাখে,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ সদাপ্রভু এই কথা বলেন, “যে নপুংসকেরা আমার সাব্বাথ-দিন পালন করে, যা আমার প্রীতিজনক, তাই বেছে নেয় এবং আমার নিয়মের প্রতি অবিচল থাকে,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা সদাপ্রভু এই কথা কহেন যে, যে নপুংসক আমার বিশ্রামবার পালন করে, আমার সন্তোষকর বিষয় মনোনীত করে, ও আমার নিয়ম দৃঢ় করিয়া রাখে,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা সদাপ্রভু এই কথা কহেন যে, যে নপুংসক আমার বিশ্রামবার পালন করে, আমার সন্তোষকর বিষয় মনোনীত করে, ও আমার নিয়ম দৃঢ় করিয়া রাখে,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কারণ সদাপ্রভু এই কথা বলছেন, “খোজারা যদি আমার বিশ্রামবার পালন করে, আমি যা পছন্দ করি তা-ই বেছে নেয় আর আমার ব্যবস্থা শক্ত করে ধরে রাখে,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কারণ মাবুদ এই কথা বলছেন, “খোজারা যদি আমার বিশ্রামবার পালন করে, আমি যা পছন্দ করি তা-ই বেছে নেয় আর আমার ব্যবস্থা শক্ত করে ধরে রাখে,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই রকম মানুষের প্রতি প্রভু পরমেশ্বর বলেছেন, তোমরা যদি পবিত্রভাবে সাব্বাথ দিন পালন, আমার প্রীতিজনক কার্য সম্পাদন এবং বিশ্বস্তভাবে আমার সন্ধিচুক্তির শর্ত পালন কর,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই নপুংসকদের একথা বলা উচিৎ‌ নয়| কারণ প্রভু বলেন, “এই নপুংসকদের মধ্যে অনেকে আমার বিশ্রামের দিনের বিধি মেনে চলে| তারা আমার পছন্দের কাজ করে| তারা সত্যিই আমার চুক্তি মেনে চলে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ সদাপ্রভু এই কথা বলেন, “যে যে নপুংসক আমার বিশ্রামবার পালন করে, আমি যা পছন্দ করি তাই বেছে নেয় আর আমার নিয়ম শক্ত করে বেঁধে রাখে,