Isaiah 56:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাদেরকে আমি আমার গৃহের মধ্যে ও আমার প্রাচীরের ভিতরে পুত্রকন্যার চেয়ে উত্তম স্থান ও নাম দেব; আমি তাদেরকে লোপহীন অনন্তকালস্থায়ী নাম দেব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাদের আমি আমার মন্দির ও তার প্রাচীরগুলির মধ্যে পুত্রকন্যাদের থেকেও উৎকৃষ্ট এক স্মারক চিহ্ন ও একটি নাম দেব; আমি তাদের মধ্যে এক চিরস্থায়ী নাম দেব, যা কখনও মুছে ফেলা হবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাদিগকে আমি আমার গৃহমধ্যে ও আমার প্রাচীরের ভিতরে পুত্রকন্যা অপেক্ষা উত্তম স্থান ও নাম দিব; আমি তাহাদিগকে লোপহীন অনন্তকালস্থায়ী নাম দিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাদিগকে আমি আমার গৃহমধ্যে ও আমার প্রাচীরের ভিতরে পুত্রকন্যা অপেক্ষা উত্তম স্থান ও নাম দিব; আমি তাহাদিগকে লোপহীন অনন্তকালস্থায়ী নাম দিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তবে তাদের ছেলেমেয়ে থাকলে যে নাম থাকত তার চেয়ে আমার ঘর ও দেয়ালের ভিতরে তাদের নাম স্থাপন করে তা আমি আরও স্মরণীয় করে রাখব। আমি তাদের এমন চিরস্থায়ী নাম দেব যা মুছে ফেলা হবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তবে তাদের ছেলেমেয়ে থাকলে যে নাম থাকত তার চেয়ে আমার ঘর ও দেয়ালের ভিতরে তাদের নাম স্থাপন করে তা আমি আরও স্মরণীয় করে রাখব। আমি তাদের এমন চিরস্থায়ী নাম দেব যা মুছে ফেলা হবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাহলে আমার মন্দিরে তোমাদের নাম চিরস্মরণীয় হয়ে থাকবে! কখনও তোমরা বিস্মৃতির আড়ালে চলে যাবে না। পুত্র কন্যার চেয়েও এর মূল্য অনেক বেশী।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই তাদের জন্য আমি মন্দিরে স্মারক স্থাপন করব| তাদের নাম আমার শহরে স্মরণ করা হবে| হ্যাঁ, আমি এই সব নপুংসকদের ছেলেমেয়েদের চেয়েও ভাল জিনিস দেব| আমি তাদের এমন একটি নাম দেব যা চির কাল থেকে যাবে| আমার লোকদের কাছ থেকে তাদের বিচ্ছিন্ন করা হবে না|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাদেরকে আমি আমার ঘরের মধ্যে ও আমার দেয়ালের ভিতরে ছেলে মেয়েদের থেকে ভালো জায়গা ও নাম দেব; আমি উচ্ছিন্নহীন এক চিরস্থায়ী নাম দেব।