Isaiah 56:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যে বিজাতি-সন্তানেরা মাবুদের পরিচর্যা করার জন্য, তাঁর নামের প্রতি মহব্বত দেখাবার জন্য ও তাঁর গোলাম হবার জন্য মাবুদের প্রতি আসক্ত হয়, অর্থাৎ যে কেউ বিশ্রামবার পালন করে, নাপাক করে না ও আমার নিয়ম দৃঢ় করে রাখে,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যে বিদেশিরা সদাপ্রভুর সেবা করার জন্য, তাঁকে ভালোবাসার জন্য ও তাঁর আরাধনা করার জন্য তাঁর কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়, যারাই সাব্বাথ-দিন অপবিত্র না করে তা পালন করে ও যারা আমার নিয়ম অবিচলভাবে পালন করে—
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যে বিজাতি-সন্তানগণ সদাপ্রভুর পরিচর্য্যা করিবার জন্য, তাঁহার নামের প্রতি প্রেম দেখাইবার জন্য ও তাঁহার দাস হইবার জন্য সদাপ্রভুতে আসক্ত হয়, অর্থাৎ যে কেহ বিশ্রামবার পালন করে, অপবিত্র করে না, ও আমার নিয়ম দৃঢ় করিয়া রাখে,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যে বিজাতি-সন্তানগণ সদাপ্রভুর পরিচর্যা করিবার জন্য, তাঁহার নামের প্রতি প্রেম দেখাইবার জন্য ও তাঁহার দাস হইবার জন্য সদাপ্রভুতে আসক্ত হয়, অর্থাৎ যে কেহ বিশ্রামবার পালন করে, অপবিত্র করে না, ও আমার নিয়ম দৃঢ় করিয়া রাখে,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এছাড়া যে বিদেশীরা আমার সেবার জন্য আর আমাকে ভালবাসবার ও আমার দাস হবার জন্য আমার কাছে নিজেদের দিয়ে দেয় এবং যারা বিশ্রামবার অপবিত্র না করে তা পালন করে আর আমার ব্যবস্থা শক্ত করে ধরে রাখে,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এছাড়া যে বিদেশীরা আমার এবাদতের জন্য আর আমাকে মহব্বত করবার ও আমার গোলাম হবার জন্য আমার কাছে নিজেদের দিয়ে দেয় এবং যারা বিশ্রামবার অপবিত্র না করে তা পালন করে আর আমার ব্যবস্থা শক্ত করে ধরে রাখে,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বরের সেই বিদেশী ভক্তবৃন্দ, যারা তাঁর প্রজারূপে পরিগণিত হয়েছে, যারা তাঁকে ভালবাসে, তাঁর সেবা করে, যারা পবিত্রভাবে সাব্বাথ দিন পালন করে, বিশ্বস্তভাবে পালন করে তাঁর সন্ধিচুক্তির শর্ত, তাদের উদ্দেশে প্রভু পরমেশ্বর বলেন,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“ইহুদী নয় এমন কেউ কেউ প্রভুর সঙ্গে যোগ দেবে| তারা এই সব করবে প্রভুর সেবার জন্য এবং তারা প্রভুর নামকে ভালবাসে বলে তারা প্রভুর সঙ্গে যোগ দেবে তার দাস হওয়ার জন্য| তারা বিশ্রামকে বিশেষ উপাসনার দিন হিসাবে রাখবে এবং আমার চুক্তি বিধি মেনে চলবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এছাড়া যে বিদেশীরা সদাপ্রভুর সেবার জন্য আর আমাকে ভালবাসবার ও আমার দাস হবার জন্য আমার কাছে নিজেদেরকে দিয়ে দেয় এবং যারা বিশ্রামবার অপবিত্র না করে তা পালন করে এবং আমার নিয়ম শক্ত করে ধরে রাখে,