Isaiah 56:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাদেরকে আমি আমার পবিত্র পর্বতে আনবো এবং আমার মুনাজাত-গৃহে আনন্দিত করবো; তাদের পোড়ানো-কোরবানী ও অন্য সমস্ত কোরবানী আমার কোরবানগাহ্র উপরে কবুল করা হবে, যেহেতু আমার গৃহ সর্বজাতির মুনাজাত-গৃহ বলে আখ্যাত হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাদের আমি আমার পবিত্র পর্বতে নিয়ে আসব এবং আমার প্রার্থনা-গৃহে তাদের আনন্দ দেব। তাদের দেওয়া হোমবলি ও অন্যান্য নৈবেদ্য আমার বেদিতে গ্রহণ করা হবে; কারণ আমার গৃহ আখ্যাত হবে সর্বজাতির প্রার্থনা-গৃহ বলে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাদিগকে আমি আপন পবিত্র পর্ব্বতে আনিব, এবং আমার প্রার্থনা-গৃহে আনন্দিত করিব; তাহাদের হোমবলি ও অন্য বলি সকল আমার যজ্ঞবেদির উপরে গ্রাহ্য হইবে, যেহেতু আমার গৃহ সর্ব্বজাতির প্রার্থনা-গৃহ বলিয়া আখ্যাত হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাদিগকে আমি আপন পবিত্র পর্বতে আনিব, এবং আমার প্রার্থনা-গৃহে আনন্দিত করিব; তাহাদের হোমবলি ও অন্য বলি সকল আমার যজ্ঞবেদির উপরে গ্রাহ্য হইবে, যেহেতু আমার গৃহ সর্বজাতির প্রার্থনা-গৃহ বলিয়া আখ্যাত হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাদের আমি আমার পবিত্র পাহাড়ে নিয়ে আসব আর আমার ঘরে, অর্থাৎ প্রার্থনার ঘরে তাদের আনন্দ দান করব। আমার বেদীর উপরে তাদের পোড়ানো ও অন্যান্য উৎসর্গ গ্রহণ করা হবে। এইজন্য আমার ঘরকে সমস্ত জাতির প্রার্থনার ঘর বলা হবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাদের আমি আমার পবিত্র পাহাড়ে নিয়ে আসব আর আমার ঘরে, অর্থাৎ মুনাজাতের ঘরে তাদের আনন্দ দান করব। আমার কোরবানগাহের উপরে তাদের পোড়ানো ও অন্যান্য কোরবানী গ্রহণ করা হবে। এইজন্য আমার ঘরকে সমস্ত জাতির মুনাজাতের ঘর বলা হবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি তোমাদের আমার পবিত্র পর্বতে নিয়ে আসব, আমার প্রার্থনা গৃহের আনন্দ দান করব তোমাদের এবং আমার বেদীতে যে বলি তোমরা উৎসর্গ করবে, সেই বলি গ্রহণ করব আমি। আমার গৃহ সর্বজাতির প্রার্থনা গৃহ নামে অভিহিত হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু বলেন, “আমি তাদের আমার পবিত্র পর্বতে নিয়ে আসব| আমার প্রার্থনাগৃহে তাদের সুখী করে তুলব| তাদের নৈবেদ্য ও উৎসর্গে আমি খুশি হব| কেন? কারণ আমার মন্দিরকে বলা হবে সব জাতির প্রার্থনাগৃহ|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাদেরকে আমি আমার পবিত্র পাহাড়ে নিয়ে আসব এবং আমার প্রার্থনার ঘরে তাদেরকে আনন্দিত করব। তাদের হোমবলি ও তাদের উত্সর্গ সব আমার যজ্ঞবেদীর ওপরে গ্রহণ করা হবে। কারণ আমার ঘরকে সমস্ত জাতির প্রার্থনার ঘর বলে ডাকা হবে।”