Isaiah 56:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সার্বভৌম মাবুদ, যিনি ইসরাইলের দূরীকৃত লোকদেরকে সংগ্রহ করেন, তিনি বলেন, আমি আরও বেশি সংগ্রহ করে তার সংগৃহীত লোকদের সঙ্গে যোগ করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সার্বভৌম সদাপ্রভু ঘোষণা করেন, যিনি ইস্রায়েলের নির্বাসিতদের সংগ্রহ করেন: “যাদের সংগ্রহ করা হয়েছে, তাদের ছাড়াও, আমি আরও অন্যদের সংগ্রহ করব।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
প্রভু সদাপ্রভু, যিনি ইস্রায়েলের দূরীকৃত লোকদিগকে সংগ্রহ করেন, তিনি বলেন, আমি আরও অধিক সংগ্রহ করিয়া তাহার সংগৃহীত লোকদিগেতে [যোগ করিব]।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
প্রভু সদাপ্রভু, যিনি ইস্রায়েলের দূরীকৃত লোকদিগকে সংগ্রহ করেন, তিনি বলেন, আমি আরও অধিক সংগ্রহ করিয়া তাহার সংগৃহীত লোকদের সহিত [যোগ করিব]।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
প্রভু সদাপ্র্রভু, যিনি বিদেশে ছড়িয়ে থাকা ইস্রায়েলীয়দের জড়ো করেন তিনি এই কথা ঘোষণা করছেন, “যাদের আগেই জড়ো করা হয়েছে তাদের সংগে অন্য জাতির লোকদেরও আমি জড়ো করব।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্‌ মালিক, যিনি বিদেশে ছড়িয়ে থাকা বনি-ইসরাইলদের জমায়েত করেন তিনি এই কথা ঘোষণা করছেন, “যাদের আগেই জমায়েত করা হয়েছে তাদের সংগে অন্য জাতির লোকদেরও আমি জমায়েত করব।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সর্বাধিপতি প্রভু পরমেশ্বর, যিনি তাঁর প্রজা ইসরায়েলকে নির্বাসন থেকে ফিরিয়ে এনে একত্র করেন, সেই সর্বাধিপতি প্রভু পরমেশ্বর বলেন, যাদের আমি একত্র করেছি, তাদের সঙ্গে আরও অনেককে সম্মিলিত করব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু, আমার সদাপ্রভু এই সব বলেছেন| ইস্রায়েলের লোকদের দেশত্যাগে বাধ্য করা হবে, কিন্তু প্রভু তাদের আবার একত্রিত করবেন| প্রভু বলেন, “আমি এই লোকদের আবার একত্রিত করব|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
প্রভু সদাপ্রভু, যিনি ইস্রায়েলের পরিত্যক্ত লোককে জড়ো করেন, তিনি বলেন, “আমি আরো অনেক জড়ো করে তার সংগৃহীত লোকে যোগ করব।”