Isaiah 57:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ধার্মিক বিনষ্ট হচ্ছে, কিন্তু কেউ সেই বিষয়ে মনোযোগ করে না; আল্লাহ্ভক্ত ব্যক্তিরা ধ্বংস হয়ে যাচ্ছে, কিন্তু কেউ বিবেচনা করে না। তবুও বিপদের সম্মুখ থেকে ধার্মিককে নিয়ে যাওয়া হচ্ছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ধার্মিক ব্যক্তিরা বিনষ্ট হয়, কেউ তা বিবেচনা করে না; ভক্তিমান লোকেরা অপসারিত হচ্ছে, কেউ তা বুঝতে পারছে না যে, মন্দ থেকে রক্ষা করার জন্যই ধার্মিক লোকেদের সরিয়ে নেওয়া হচ্ছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ধার্ম্মিক বিনষ্ট হইতেছে, কিন্তু কেহ সে বিষয়ে মনোযোগ করে না; সাধু মনুষ্যগণকে চয়ন করা যাইতেছে, কিন্তু কেহ বিবেচনা করে না যে, বিপদের সম্মুখ হইতে ধার্ম্মিককে চয়ন করা যাইতেছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ধার্মিক বিনষ্ট হইতেছে, কিন্তু কেহ সেই বিষয়ে মনোযোগ করে না; সাধু মনুষ্যগণকে চয়ন হইয়া যাইতেছে, কিন্তু কেহ বিবেচনা করে না যে, বিপদের সম্মুখ হইতে ধার্মিককে চয়ন করা যাইতেছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সৎ লোকেরা যে ধ্বংস হয়ে যাচ্ছে তার দিকে কেউ মনোযোগ দেয় না। ঈশ্বরভক্ত লোকদের নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু কেউ বুঝতে পারছে না যে, মন্দের হাত থেকে রক্ষা করবার জন্য তাদের নিয়ে যাওয়া হচ্ছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সৎ লোকেরা যে ধ্বংস হয়ে যাচ্ছে তার দিকে কেউ মনোযোগ দেয় না। আল্লাহ্ভক্ত লোকদের নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু কেউ বুঝতে পারছে না যে, খারাপের হাত থেকে রক্ষা করবার জন্য তাদের নিয়ে যাওয়া হচ্ছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সৎ ব্যক্তির মৃত্যু হলে, কেউ সে বিষয়ে ভ্রূক্ষেপ করে না, ভক্তজন পৃথিবী থেকে বিদায় নিলে কেউ ভেবেও দেখে না তার কথা। কিন্তু তাদের মৃত্যুর সময় কোন বিপর্যয় তাদের স্পর্শ করতে পারে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সব ভালো লোকরা শেষ হয়ে গেছে কিন্তু কেউ লক্ষ্য করেনি| সমস্ত ভাল লোকদের সরিয়ে নেওয়া হয়েছে, কিন্তু কেউ জানে না কেন| এর কারণ হল মন্দ কাজ, যার জন্য ধার্মিক লোকদের সরিয়ে নেওয়া হয়েছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ধার্মিক বিনষ্ট হচ্ছে, কিন্তু কেউ সে বিষয়ে বিবেচনা করে না; চুক্তির বিশ্বস্ত লোকদের একত্রিত করা হয়, কিন্তু কেউ বুঝতে পারে না যে, বিপদের সামনে থেকে ধার্মিকলোকদের একত্রিত করা হয়।