Isaiah 57:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বেশি যাতায়াতের দরুন তুমি পথশ্রান্তা হয়েছিলে, তবুও ‘আশা নেই’ এমন কথা বল নি; তোমার হাতের নাড়ী টের পেয়েছে, এজন্য তুমি ক্লান্ত হও নি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমার সমস্ত জীবনাচরণে তুমি ক্লান্ত হয়েছিলে, কিন্তু তবুও তুমি বলোনি, ‘এসব অর্থহীন।’ তুমি তোমার শক্তি নবায়িত হতে দেখেছ, তাই তুমি মূর্ছিত হওনি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমার যাতায়াতের আধিক্য প্রযুক্ত পথশ্রান্তা হইয়াছিলে, তথাপি ‘আশা নাই’ ইহা বল নাই; তোমার হস্তের নাড়ী টের পাইয়াছ, এজন্য তুমি ক্লান্তা হও নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমার যাতায়াতের আধিক্য প্রযুক্ত পথশ্রান্তা হইয়াছিলে, তথাপি ‘আশা নাই’ ইহা বল নাই; তোমার হস্তের নাড়ী টের পাইয়াছ, এই জন্য তুমি ক্লান্তা হও নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমার এই সব যাওয়া-আসার ফলে তুমি ক্লান্ত হয়ে পড়েছ, তবুও ‘আশা নেই,’ এই কথা বল নি। কিন্তু তুমি পূজা করে নতুন শক্তি পেয়েছ, কাজেই তুমি দুর্বল হয়ে পড় নি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমার এই সব যাওয়া-আসার ফলে তুমি ক্লান্ত হয়ে পড়েছ, তবুও ‘আশা নেই,’ এই কথা বল নি। কিন্তু তুমি পূজা করে নতুন শক্তি পেয়েছ, কাজেই তুমি দুর্বল হয়ে পড় নি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অন্যান্য দেবতাদের সন্ধানে পরিশ্রান্ত হয়েছ তুমি, তবু আশাহত হও নি কখনও। তুমি নতুন শক্তিলাভ করেছ, পেয়েছ নবজীবন, তাই তুমি কখনও শ্রান্ত হও নি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“এই সব জিনিসগুলি করতে তুমি কঠোর পরিশ্রম করেছো| কিন্তু তোমরা কখনও ক্লান্ত হওনি, তোমরা নতুন শক্তি পেয়েছো| কারণ তোমরা ঐসব জিনিসগুলিকে উপভোগ করেছিলে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার যাতায়াতের ফলে ক্লান্ত হয়ে পড়েছ, তবুও “আশা নেই।” এই কথা বলনি; তোমার হাতের নাড়ি খুঁজে পেয়েছ; এই জন্য তুমি দুর্বল হওনি।