Isaiah 57:12 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি তোমার ধার্মিকতার তত্ত্ব আর তোমার সমস্ত কাজ দেখাব! সেসব তোমার উপকারী হবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি তোমার ধার্মিকতা ও তোমার কাজগুলি প্রকাশ করে দেব, সেগুলি তোমার কোনো উপকারে আসবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি তোমার ধার্ম্মিকতার তত্ত্ব দেখাইব! আর তোমার কার্য্য সকল! সে সকল তোমার উপকারী হইবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি তোমার ধার্মিকতার তত্ত্ব দেখাইব! আর তোমার কার্য সকল! সেই সকল তোমার উপকারী হইবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমার সততা ও তোমার কাজ যে কি তা আমি প্রকাশ করব; সেগুলো তো তোমার কোন উপকারে আসবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমার সততা ও তোমার কাজ যে কি তা আমি প্রকাশ করব; সেগুলো তো তোমার কোন উপকারে আসবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা ভাবো যে তোমরা যা করেছ, ঠিকই করেছ, কিন্তু আমি তোমাদের মুখোশ খুলে দেব, তোমাদের ঐ দেবতারা পারবে না তোমাদের রক্ষা করতে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি তোমাদের বলতে পারতাম তোমাদের ‘ভালকাজ’ ও ‘ধর্মীয় কাজ’ এর বিষয়ে| বলতে পারতাম কিন্তু ঐসব অপ্রয়োজনীয়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি তোমার ধার্ম্মিকতা ঘোষণা করব, কিন্তু তোমার কাজের জন্য, তারা তোমাকে সাহায্য করবে না।