Isaiah 57:14 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর বলা হবে, উঁচু কর, উঁচু কর, পথ পরিষ্কার কর, আমার লোকদের পথ থেকে সমস্ত বাধা দূর কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর এরকম বলা হবে, “তৈরি করো, তৈরি করো, তোমরা রাস্তা তৈরি করো! আমার প্রজাদের চলা পথ থেকে সমস্ত বাধা অপসারিত করো।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর বলা হইবে, উচ্চ কর, উচ্চ কর, পথ পরিষ্কার কর, আমার প্রজাগণের পথ হইতে বিঘ্ন দূর কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর বলা হইবে, উচ্চ কর, উচ্চ কর, পথ পরিষ্কার কর, আমার প্রজাগণের পথ হইতে বিঘ্ন দূর কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু বলবেন, “রাস্তা তৈরী কর, তৈরী কর, তা প্রস্তুত কর। আমার লোকদের সামনে থেকে সমস্ত বাধা সরিয়ে ফেল।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ বলবেন, “রাস্তা তৈরী কর, তৈরী কর, তা প্রস্তুত কর। আমার বান্দাদের সামনে থেকে সমস্ত বাধা সরিয়ে ফেল।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর বলেন, ফিরে আসুক আমার প্রজারা আমার কাছে। দূর করে দাও তাদের পথের সমস্ত বাধা! নির্মাণ কর পথ, প্রস্তুত রাখ সর্বদা!
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রাস্তা পরিষ্কার করো! রাস্তা পরিষ্কার করো! আমার লোকদের রাস্তা থেকে বাধা সরাও|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভু বলবেন, “তৈরী কর, তৈরী কর, আমার লোকদের সামনে থেকে সমস্ত বাধা সরিয়ে ফেল।”