Isaiah 57:16 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ আমি প্রতিদিন ঝগড়া করবো না, সব সময় ক্রোধ করবো না; করলে রূহ্ এবং আমার নির্মিত সমস্ত প্রাণী, আমার সম্মুখে মূর্চ্ছা যাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি চিরকাল অভিযোগ করব না, আবার সবসময় ক্রুদ্ধও হব না, তা না হলে, মানুষের আত্মা, যে মানুষের শ্বাসবায়ু আমি সৃষ্টি করেছি, সে আমারই সামনে মূর্ছিত হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ আমি নিত্য বিবাদ করিব না, সর্ব্বদা ক্রোধ করিব না; করিলে আত্মা, এবং আমার নির্ম্মিত প্রাণী সকল, আমার সম্মুখে মূর্চ্ছাপন্ন হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ আমি নিত্য বিবাদ করিব না, সর্বদা ক্রোধ করিব না; করিলে আত্মা, এবং আমার নির্মিত প্রাণী সকল, আমার সম্মুখে মূর্চ্ছাপন্ন হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি চিরকালের জন্য মানুষকে দোষী করব না কিম্বা আমার ক্রোধ সব সময় তাদের উপর থাকবে না। যদি থাকে তাহলে মানুষ, যে মানুষকে আমি তৈরী করেছি তারা তো আমার সামনে শেষ হয়ে যাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি চিরকালের জন্য মানুষকে দোষী করব না কিংবা আমার রাগ সব সময় তাদের উপর থাকবে না। যদি থাকে তাহলে মানুষ, যে মানুষকে আমি তৈরী করেছি তারা তো আমার সামনে শেষ হয়ে যাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি আমার প্রজাদের জীবন দান করেছি, আমিই সঞ্চারিত করেছি শ্বাসবায়ু, আর আমি অনুযোগ করব না তাদের বিরুদ্ধে, পোষণ করব না ক্রোধ ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি চিরকাল যুদ্ধ করব না| সব সময় আমি রুদ্ধ থাকব না| আমি যদি সব সময় রুদ্ধ থাকি তাহলে মানুষের আত্মা, যে জীবন আমি তাদের দিয়েছি সেটা আমার সামনে মরে যাবে| আমি তাদের তো নতুন জীবন দিয়েছি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ আমি চিরকাল অভিযোগ করব না, সবসমসয় ক্রোধ করব না; করলে আত্মা এবং আমার তৈরী করা প্রাণীরা আমার সামনে দুর্বল হবে।