Isaiah 57:17 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তার লোভরূপ অপরাধে আমি ক্রুদ্ধ হলাম ও তাকে আঘাত করলাম, আমার মুখ লুকিয়ে ক্রোধ করলাম, তবুও সে বিমুখ হয়ে তার মনের মত পথে চললো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি তার পাপিষ্ঠ লোভের জন্য ক্রুদ্ধ হয়েছিলাম; আমি তাকে শাস্তি দিয়েছিলাম এবং ক্রোধে আমার মুখ লুকিয়েছিলাম, তবুও সে তার ইচ্ছামতো জীবনযাপন করা ছাড়েনি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহার লোভরূপ অপরাধে আমি ক্রুদ্ধ হইলাম ও তাহাকে আঘাত করিলাম, আপন [মুখ] লুকাইয়া ক্রোধ করিলাম, তথাপি সে বিমুখ হইয়া আপন মনের মত পথে চলিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহার লোভরূপ অপরাধে আমি ক্রুদ্ধ হইলাম ও তাহাকে আঘাত করিলাম, আপন [মুখ] লুকাইয়া ক্রোধ করিলাম, তথাপি সে বিমুখ হইয়া আপন মনের মত পথে চলিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাদের লোভের জন্য আমি ক্রোধে জ্বলে উঠেছিলাম, আর তাদের শাস্তি দিয়ে ভীষণ অসন্তোষে আমার মুখ ফিরিয়ে নিয়েছিলাম; তবুও তারা তাদের ইচ্ছামত পথে চলতে লাগল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাদের লোভের জন্য আমি রাগে জ্বলে উঠেছিলাম, আর তাদের শাস্তি দিয়ে রাগে আমার মুখ ফিরিয়ে নিয়েছিলাম; তবুও তারা তাদের ইচ্ছামত পথে চলতে লাগল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি তাদের লোভ ও পাপের জন্য তাদের উপর ক্রুদ্ধ হয়েছিলাম এবং সেইজন্য তাদের পরিত্যাগ করেছিলাম, দিয়েছিলাম দণ্ড। কিন্তু তারা অবাধ্য, দুর্বিনীত, নিজেদের ইচ্ছামতই চলতে লাগল তারা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই লোকরা খারাপ কাজ করেছিল বলে আমিই রুদ্ধ হয়েছিলাম| তাই আমি ইস্রায়েলকে শাস্তি দিয়েছিলাম এবং ইস্রায়েল আমাকে ত্যাগ করেছিল| সে তার ইচ্ছে মতো যেখানে খুশি চলে গিয়েছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ তাদের লোভরূপ অপরাধে আমি ক্রুদ্ধ হলাম ও তাকে শাস্তি দিলাম, নিজের মুখ লুকিয়ে ক্রোধ করলাম, তবু সে ফিরে গিয়ে হৃদয়ের পথে চলল।