Isaiah 57:18 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি তার সমস্ত পথ দেখেছি, আর তাকে সুস্থ করবো; আমি তার পথপ্রদর্শকও হব এবং তাকে ও তার শোকাকুলদেরকে সান্ত্বনারূপ ধন দেব। আমি ওষ্ঠাধরের ফল সৃষ্টি করি;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি তার জীবনাচরণ দেখেছি, কিন্তু আমি তাকে সুস্থ করব; আমি তাকে পথ দেখাব ও পুনরায় ইস্রায়েলে শোককারীদের সান্ত্বনা দেব,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি তাহার পথ সকল দেখিয়াছি, আর তাহাকে সুস্থ করিব; আমি তাহার পথপ্রদর্শকও হইব, এবং তাহাকে ও তাহার শোকাকুলদিগকে সান্ত্বনারূপ ধন দিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি তাহার পথ সকল দেখিয়াছি, আর তাহাকে সুস্থ করিব; আমি তাহার পথপ্রদর্শকও হইব, এবং তাহাকে ও তাহার শোকাকুলদিগকে সান্ত্বনারূপ ধন দিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি মানুষের সব ব্যবহার দেখেছি, তবুও আমি তাদের সুস্থ করব। আমি তাদের পরিচালনা করব এবং যারা শোক করে তাদের সান্ত্বনা দান করব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি মানুষের সব ব্যবহার দেখেছি, তবুও আমি তাদের সুস্থ করব। আমি তাদের পরিচালনা করব এবং যারা শোক করে তাদের সান্ত্বনা দান করব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি দেখেছি তাদের আচরণ, তবুও আমি আরোগ্য দান করব তাদের। আমি তাদের পরিচালনা করব, সাহায্য করব, এবং সান্ত্বনা দেব। যারা এদের জন্য শোকসন্তপ্ত, তাদেরও সান্ত্বনা দেব। তাদের বিলাপ পরিণত করব আনন্দগানে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইস্রায়েল কোথায় গিয়েছিল আমি দেখেছি, তাই আমি ইস্রায়েলকে ক্ষমা করব| আমি ইস্রায়েল এবং যারা তার জন্য বিলাপ করে তাদের নেতৃত্ব এবং আরাম দেব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি তার পথগুলি দেখেছি, কিন্তু আমি তাকে সুস্থ করব। আমি তাদের পথপ্রদর্শক হব এবং তাকে ও তার শোকাকুলদেরকে সান্ত্বনা দান করব।