Isaiah 57:19 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
শান্তি, শান্তি নিকটবর্তী ও দূরবর্তী উভয়েরই, মাবুদ এই কথা বলেন; হ্যাঁ, আমি তাকে সুস্থ করবো!
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাদের মুখে প্রশংসার স্তব সৃষ্টি করব। শান্তি, শান্তি হোক যারা দূরে বা নিকটে থাকে, আর আমি তাদের রোগনিরাময় করব,” সদাপ্রভু এই কথা বলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি ওষ্ঠাধরের ফল সৃষ্টি করি; শান্তি নিকটবর্ত্তী ও দূরবর্ত্তী উভয়েরই শান্তি, ইহা সদাপ্রভু কহেন; হাঁ, আমি তাহাকে সুস্থ করিব!
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি ওষ্ঠাধরের ফল সৃষ্টি করি; শান্তি নিকটবর্তী ও দূরবর্তী উভয়েরই শান্তি, ইহা সদাপ্রভু কহেন; হাঁ, আমি তাহাকে সুস্থ করিব!
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাতে তারা বলবে, ‘কাছের ও দূরের সকলের মংগল হোক।’ আমি সদাপ্রভু বলছি যে, আমি তাদের সুস্থ করব।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাতে তারা বলবে, ‘কাছের ও দূরের সকলের ভাল হোক।’ আমি মাবুদ বলছি যে, আমি তাদের সুস্থ করব।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দূরে বা নিকটে যে যেখানেই থাকুক না কেন, সকলকে আমি দান করব শান্তি! সুস্থ করব আমি আমার প্রজাবৃন্দকে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি তাদের নতুন শব্দ শেখাব ‘শান্তি|’ আমি আমার কাছের ও দূরের লোকেদের শান্তি দেব| আমি তাদের ক্ষমা করে দেবো!” প্রভু নিজে নিজেই এই কথা বলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি ঠোঁটের ফল সৃষ্টি করি; শান্তির কাছাকাছি ও দূরবর্তী উভয়েরই শান্তি,” এটা সদাপ্রভু বলেন। “আমি তাদেরকে সুস্থ করব।”