Isaiah 57:20 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু দুষ্টরা আলোড়িত সমুদ্রের মত, তা তো স্থির হতে পারে না ও তার পানিতে পাঁক ও কাদা ওঠে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু দুষ্ট মানুষেরা তরঙ্গবিক্ষুব্ধ সমুদ্রের মতো, যা কখনও স্থির থাকে না, যার তরঙ্গগুলি কেবলই পঙ্ক ও কর্দম নিক্ষেপ করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু দুষ্টগণ আলোড়িত সমুদ্রের তুল্য, তাহা ত স্থির হইতে পারে না, ও তাহার জলে পঙ্ক ও কর্দ্দম উঠে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু দুষ্টগণ আলোড়িত সমুদ্রের তুল্য, তাহা ত স্থির হইতে পারে না, ও তাহার জলে পঙ্ক ও কর্দম উঠে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু দুষ্টেরা দুলতে থাকা সমুদ্রের মত যার ঢেউ পাঁক ও কাদা উপরে উঠায়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু দুষ্টেরা দুলতে থাকা সমুদ্রের মত যার ঢেউ পাঁক ও কাদা উপরে উঠায়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু দুষ্টেরা অশান্ত সমুদ্রের মত, যে সমুদ্র তরঙ্গের আলোড়ন কখনও শান্ত হয় না, যা তুলে আনে, শুধু পাঁক ও আর্বজনা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু দুষ্ট লোকরা ঠিক একটি রুদ্ধ সমুদ্রের মতো| তারা শান্ত ও শান্তিপ্রিয় হতে পারে না| তারাও সমুদ্রের মতো রুদ্ধ| এবং সমুদ্রের মতো তারাও কাদাকে আলোড়িত করে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু দুষ্টেরা আন্দোলিত সমুদ্র এবং এর জল পাঁক ও কাদা ওপরে ওঠায়।