Isaiah 57:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু, হে জাদুকারিণীর পুত্ররা, জেনাকারী ও পতিতার বংশ, তোমরা এগিয়ে এখানে এসো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“কিন্তু তোমরা, যারা মায়াবিনীর সন্তান, যারা ব্যভিচারী ও বেশ্যাদের বংশ, তোমরা এখানে এসো!
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু, হে গণিকার পুত্রগণ, পরদারিকের ও বেশ্যার বংশ, তোমরা নিকটবর্ত্তী হইয়া এখানে আইস।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু, হে গণিকার পুত্রগণ, পরদারিকের ও বেশ্যার বংশ, তোমরা নিকটবর্তী হইয়া এখানে আইস।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু বলছেন, “হে যাদুকারিণীর ছেলেরা, ব্যভিচারী ও বেশ্যার সন্তানেরা, তোমরা এখানে এস।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ বলছেন, “হে জাদুকারিণীর ছেলেরা, জেনাকারী ও বেশ্যার সন্তানেরা, তোমরা এখানে এস।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে পাপাচারীগণ! বিচারের জন্য এখানে এস! তোমরা যাদুকর, লম্পট ও ব্যভিচারীর বংশের চেয়ে কোন অংশে কম নও।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“তোমরা, ডাইনির বাচ্ছারা, এখানে এসো| এই যে ব্যাভিচারীর ও গণিকাদের বাচ্ছারা! তোমরা এখানে এসো!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু হে জাদুকরীর ছেলেরা, ব্যভিচারী ও বেশ্যার সন্তানেরা, তোমরা এখানে এস।