Isaiah 57:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা এলা গাছগুলোর মধ্যে সমস্ত সবুজ গাছের তলে কামনায় জ্বলে ওঠো, তোমরা নানা উপত্যকায় ও শৈল-ফাটলের তলে নিজ নিজ বালকদেরকে জবেহ্ করে থাক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা তো ওক গাছগুলির তলে ও প্রত্যেক ঝোপাল গাছপালার তলে দেবকামে জ্বলতে থাকো; তোমরা তো গিরিখাতে ও উপরে ঝুলে থাকা শৈলের ফাটলে, তোমাদের ছেলেমেয়েদের বলি দিয়ে থাকো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা এলা বৃক্ষগণের মধ্যে সমুদয় হরিৎপর্ণ বৃক্ষের তলে [দেবকামে] জ্বলিয়া থাক, তোমরা নানা উপত্যকায় ও শৈল-দরীর তলে আপন আপন বালকগণকে বধ করিয়া থাক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা এলা বৃক্ষগণের মধ্যে সমুদয় হরিৎপর্ণ বৃক্ষের তলে [দেবকামে] জ্বালিয়া থাক, তোমরা নানা উপত্যকায় ও শৈল-দরীর তলে আপন আপন বালকগণকে বধ করিয়া থাক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা তো এলোন গাছগুলোর মধ্যে, ডালপালা ছড়ানো প্রত্যেকটা সবুজ গাছের নীচে কামনায় জ্বলে ওঠো; তোমরা উপত্যকায় উপত্যকায় আর পাহাড়ের ফাটলে ফাটলে তোমাদের ছেলেমেয়েদের বলি দিয়ে থাক।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা তো এলোন গাছগুলোর মধ্যে, ডালপালা ছড়ানো প্রত্যেকটা সবুজ গাছের নীচে কামনায় জ্বলে ওঠো; তোমরা উপত্যকায় উপত্যকায় আর পাহাড়ের ফাটলে ফাটলে তোমাদের ছেলেমেয়েদের বলি দিয়ে থাক।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা তোমাদের পবিত্র ওক গাছের তলায় উর্বরতার দেবতার উপাসনা কর কামকেলিতে মত্ত হয়ে। ঝরণার কাছে পর্বতগুহায় তোমরা তোমাদের সন্তানদের বলিদান করে থাক।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রতিটি সবুজ গাছের নীচে তোমরা মূর্ত্তির পূজা করতে চাও| তোমরা শিশুদের হত্যা কর এবং তাদের উৎসর্গ কর পাথুরে জায়গায়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা তো এলোন গাছগুলোর মধ্যে, ডালপালা ছড়ানো প্রত্যেকটি সবুজ গাছের নীচে কামনায় জ্বলে থাক; তোমরা নানা উপত্যকায় ও পাহাড়ের ফাটলে তোমাদের ছেলে মেয়েদের হত্যা করে থাক।