Isaiah 57:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
উপত্যকার মসৃণ পাথরগুলোর মধ্যে তোমার অংশ, সেগুলোই তোমার অধিকার; তাদেরই উদ্দেশে তুমি পানীয় দ্রব্য ঢেলেছ, নৈবেদ্য উৎসর্গ করেছ। এই সমস্ত দেখে আমি কি ক্ষান্ত হব?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
গিরিখাতের মসৃণ পাথরের দেবদেবীর মধ্যেই রয়েছে তোমাদের প্রাপ্য অংশ; সেগুলিতে, হ্যাঁ সেগুলিতেই রয়েছে তোমাদের স্বত্ব। তাদের কাছেই তোমরা ঢেলে দিয়েছ পেয়-নৈবেদ্য এবং উৎসর্গ করেছ যত শস্য-নৈবেদ্য। এগুলির পরিপ্রেক্ষিতে আমার মন কি কোমল হবে?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
উপত্যকার চিক্কণ প্রস্তর সকলের মধ্যে তোমার অংশ, সেইগুলিই তোমার অধিকার; তাহাদেরই উদ্দেশে তুমি পানীয় দ্রব্য ঢালিয়াছ, নৈবেদ্য উৎসর্গ করিয়াছ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
উপত্যকার চিক্কণ প্রস্তর সকলের মধ্যে তোমার অংশ, সেইগুলিই তোমার অধিকার; তাহাদেরই উদ্দেশে তুমি পানীয় দ্রব্য ঢালিয়াছ, নৈবেদ্য উৎসর্গ করিয়াছ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“হে ইস্রায়েল, তুমি উপত্যকার সমান পাথরগুলোই পূজা করে থাক; ওরা, ওরাই তোমার সম্পত্তি। হ্যাঁ, ওদের কাছেই তুমি ঢালন-উৎসর্গ ঢেলে দিয়েছ আর শস্য-উৎসর্গ করেছ। এই সব ব্যাপার দেখে কি আমি চুপ করে থাকব?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“হে ইসরাইল, তুমি উপত্যকার সমান পাথরগুলোই পূজা করে থাক; ওরা, ওরাই তোমার সম্পত্তি। জ্বী, ওদের কাছেই তুমি ঢালন-কোরবানী ঢেলে দিয়েছ আর শস্য-কোরবানী করেছ। এই সব ব্যাপার দেখে কি আমি চুপ করে থাকব?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেখান থেকে মসৃণ পাথর নিয়ে এসে সেগুলিকে দেবতা বলে পূজা কর তোমরা। তাদের কাছে নিবেদন কর সুরা ও শস্য নৈবেদ্য। তোমরা কি ভাবো যে আমি এসবে তুষ্ট হই?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা নদীর মসৃণ পাথরকে পূজা করতে ভালবাস| তোমরা তাদের পূজা করতে তাদের ওপর দ্রাক্ষারস ঢালো| তোমরা তাদের জন্য পশুবলি দাও, কিন্তু তোমরা যা পাবে তা হল শুধু এই পাথরগুলো| তোমরা কি মনে কর এতে আমি সুখী হই? না! এইসব আমাকে সুখী করে না!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি উপত্যকার মসৃণ পাথরগুলির মধ্যে তোমার অংশ, সেইগুলি তোমার অধিকার; তাদের উদ্দেশ্যে তুমি পানীয় দ্রব্য ঢেলেছ, নৈবেদ্য উত্সর্গ করেছ। এই সবেতে কি আমি চুপ করে থাকব?