Isaiah 57:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি উঁচু ও তুঙ্গ পর্বতের উপরে তোমার বিছানা পেতেছ; সেই স্থানেও তুমি কোরবানী করতে উঠেছিলে;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তুমি উঁচু ও উন্নত এক পাহাড়ের উপরে তোমার শয্যা পেতেছ; সেখানে তোমার বলিদান উৎসর্গের জন্য তুমি উঠে গিয়েছিলে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই সকলেতে আমি কি ক্ষান্ত হইব? তুমি উর্চ্চ ও তুঙ্গ পর্ব্বতের উপরে তোমার শয্যা পাতিয়াছ; সেই স্থানেও তুমি বলিদান করিতে উঠিয়াছিলে;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই সকলেতে আমি কি ক্ষান্ত হইব? তুমি উচ্চ ও তুঙ্গ পর্বতের উপরে তোমার শয্যা পাতিয়াছ; সেই স্থানেও তুমি বলিদান করিতে উঠিয়াছিলে;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তুমি উঁচু পাহাড়ের উপরে তোমার বিছানা পেতেছ, আর তোমার উৎসর্গের অনুষ্ঠানের জন্য তুমি সেখানে উঠে গিয়েছ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তুমি উঁচু পাহাড়ের উপরে তোমার বিছানা পেতেছ, আর তোমার কোরবানীর জন্য তুমি সেখানে উঠে গিয়েছ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা উচ্চপর্বত শিখরে গিয়ে বলিদান করে থাক এবং সেখানেও জ্বলে তোমাদের কামনার দাবানল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা প্রতিটি পাহাড় পর্বতে শয্যা পেতেছ| যেগুলি হল মূর্ত্তির উপাসনা ক্ষেত্র|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি উঁচু পাহাড়ের ওপরে তোমার বিছানা পেতেছ, সেই জায়গাতেও তুমি বলিদান করতে উঠেছিলে।