Isaiah 57:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তুমি তেল মেখে বাদশাহ্‌র কাছে গমন করেছিলে, প্রচুর সুগন্ধিদ্রব্য ব্যবহার করেছিলে, দূরদেশে তোমার দূতদেরকে প্রেরণ করেছিলে এবং পাতাল পর্যন্ত নিজেকে অবনত করেছিলে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তুমি জলপাই তেল মেখে রাজার কাছে গিয়েছ ও প্রচুর সুগন্ধিদ্রব্য ব্যবহার করেছ। তুমি তোমার রাজদূতদের বহুদূরে পাঠিয়েছ; তুমি স্বয়ং পাতাল পর্যন্ত নেমে গিয়েছ!
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তুমি তৈল মাখিয়া রাজার নিকটে গমন করিয়াছিলে, প্রচুর সুগন্ধিদ্রব্য ব্যবহার করিয়াছিলে, দূরদেশে আপন দূতগণকে প্রেরণ করিয়াছিলে, এবং পাতাল পর্য্যন্ত আপনাকে অবনত করিয়াছিলে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তুমি তৈল মাখিয়া রাজার নিকটে গমন করিয়াছিলে, প্রচুর সুগন্ধিদ্রব্য ব্যবহার করিয়াছিলে, দূরদেশে আপন দূতগণকে প্রেরণ করিয়াছিলে, এবং পাতাল পর্যন্ত আপনাকে অবনত করিয়াছিলে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তুমি জলপাইয়ের তেল মেখে রাজার কাছে গিয়েছ আর প্রচুর পরিমাণে সুগন্ধি ব্যবহার করেছ। তোমার দূতদের তুমি দূর দেশে পাঠিয়েছ, এমন কি, মৃতস্থান পর্যন্তও পাঠিয়েছ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তুমি জলপাইয়ের তেল মেখে বাদশাহ্‌র কাছে গিয়েছ আর প্রচুর পরিমাণে খোশবু ব্যবহার করেছ। তোমার দূতদের তুমি দূর দেশে পাঠিয়েছ, এমন কি, কবর পর্যন্তও পাঠিয়েছ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সুবাসিত অঙ্গসজ্জায় সুরভিত হয়ে তুমি যাও মোলেক দেবতার পূজা দিতে। পূজা করার জন্য দেবতার সন্ধানে তুমি দূর-দূরান্তে প্রেরণ কর বার্তাবহ, এমন কি মৃত্যুলোকেও প্রেরণ কর তাদের।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমাদের মূর্ত্তি মোলেকের জন্য তোমরা তোমাদের প্রসাধনী তেল এবং অন্যান্য জিনিষ ব্যবহার কর যাতে তোমাদের সুন্দর দেখায়| তোমরা তোমাদের বার্তাবাহকদের দূর দেশে পাঠিয়েছিলে| তোমরা এমনকি তাদের পাতালে পাঠিয়েছিলে, এটা তোমাদের মৃত্যুর স্থল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি তেল মলেখ দেবতার কাছে গিয়েছ আর প্রচুর পরিমাণে সুগন্ধি ব্যবহার করেছ। তোমার দূতদের তুমি দূরে পাঠিয়েছ, তুমি মৃতস্থানে গিয়েছিলে।