Isaiah 58:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মুক্তকন্ঠে ঘোষণা কর, স্বর সংযত করো না, তূরীর মত উচ্চধ্বনি কর; আমার লোকদেরকে তাদের অধর্ম, ইয়াকুবের কুলকে তাদের সমস্ত গুনাহ্‌ জানাও।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“জোরে চিৎকার করে বলো, রব সংযত কোরো না, তূরীধ্বনির মতোই তোমাদের কণ্ঠস্বর উচ্চগ্রামে তোলো। আমার প্রজাদের কাছে তাদের বিদ্রোহের কথা ঘোষণা করো, যাকোবের কুলের কাছে তাদের পাপের কথা জানাও।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
মুক্তকণ্ঠে ঘোষণা কর, রব সংযত করিও না, তূরীর ন্যায় উচ্চধ্বনি কর; আমার প্রজাদিগকে তাহাদের অধর্ম্ম, যাকোবের কুলকে তাহাদের পাপ সকল জানাও।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
মুক্তকন্ঠে ঘোষণা কর, রব সংযত করিও না, তূরীর ন্যায় উচ্চধ্বনি কর; আমার প্রজাদিগকে তাহাদের অধর্ম, যাকোবের কুলকে তাহাদের পাপ সকল জানাও।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু বলছেন, “জোরে চিৎকার কর, সমস্ত শক্তি দিয়ে চিৎকার কর; শিংগার আওয়াজের মত জোরে আওয়াজ কর। আমার লোকদের কাছে তাদের অন্যায়ের কথা আর যাকোবের বংশের কাছে তাদের পাপের কথা জানাও।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ বলছেন, “জোরে চিৎকার কর, সমস্ত শক্তি দিয়ে চিৎকার কর; শিংগার আওয়াজের মত জোরে আওয়াজ কর। আমার বান্দাদের কাছে তাদের অন্যায়ের কথা আর ইয়াকুবের বংশের কাছে তাদের গুনাহের কথা জানাও।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর বলেন, মুক্তকন্ঠে উচ্চস্বরে ঘোষণা কর! আমার ইসরায়েলী প্রজাদের জানাও তাদের পাপের কথা!
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যত জোরে পারো চিৎকার করো! নিজেকে থামিয়ো না| শিঙার মতো চেঁচিয়ে ওঠো| মানুষকে তাদের ভুল কাজের কথা বলে দাও| যাকোবের পরিবারকে তাদের পাপের কথা জানিয়ে দাও!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
জোরে চিৎকার কর, আওয়াজ সংযত কর না, তূরীর মত জোরে আওয়াজ কর; আমার লোকদের কাছে তাদের অন্যায়ের কথা আর যাকোবের বংশের কাছে তাদের পাপের কথা জানাও।