Isaiah 58:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যদি ক্ষুধিত লোককে তোমার প্রাণের ইষ্ট খাবার দাও ও দুঃখার্ত প্রাণীকে আপ্যায়িত কর, তবে অন্ধকারে তোমার আলো উদিত হবে ও তোমার অন্ধকার মধ্যাহ্নের সমান হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যদি তুমি ক্ষুধার্তকে নিজের অন্ন দাও এবং অত্যাচারিত ব্যক্তির সব প্রয়োজন মিটিয়ে দাও, তখন তোমার জ্যোতি অন্ধকারে উদিত হবে এবং তোমার রাত্রি দুপুরবেলার মতো হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যদি ক্ষুধিত লোককে তোমার প্রাণের ইষ্ট ভক্ষ্য দেও, ও দুঃখার্ত্ত প্রাণীকে আপ্যায়িত কর, তবে অন্ধকারে তোমার দীপ্তি উদিত হইবে, ও তোমার তিমির মধ্যাহ্নের সমান হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যদি ক্ষুধিত লোককে তোমার প্রাণের ইষ্ট ভক্ষ্য দেও, ও দুঃখার্ত প্রাণীকে আপ্যায়িত কর, তবে অন্ধকারে তোমার দীপ্তি উদিত হইবে, ও তোমার তিমির মধ্যাহ্নের সমান হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যদি খিদে পাওয়া লোকদের প্রতি মমতা দেখিয়ে তাদের খাবার দাও, তাহলে অন্ধকারেও তোমাদের আলো জ্বলে উঠবে আর তোমাদের রাত হবে দুপুর বেলার মত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যদি খিদে পাওয়া লোকদের প্রতি মমতা দেখিয়ে তাদের খাবার দাও, তাহলে অন্ধকারেও তোমাদের নূর জ্বলে উঠবে আর তোমাদের রাত হবে দুপুর বেলার মত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যদি ক্ষুধার্তকে দান কর অন্ন এবং দরিদ্রের অভাব মোচন কর, তাহলে তোমাদের চারিদিকে ঘিরে থাকা অন্ধকার মধ্যাহ্নের সমুজ্জ্বল আলোয় পরিণত হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ক্ষুধার্ত মানুষদের জন্য দুঃখী হয়ে তাদের খাদ্য দেওয়া উচিৎ‌| যারা সমস্যায় পড়েছে তাদের প্রয়োজন মতো তোমাদের সাহায্য করা উচিৎ‌| তাহলে অন্ধকারের মধ্যে তোমরা আলোর দিশা পাবে এবং তোমাদের কোন দুঃখ থাকবে না| দুপুরের সূর্যালোকের মতো উজ্জল হবে তোমরা|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যদি ক্ষুধিত লোককে তোমার খাবার দাও, দুঃখিতকে সন্তুষ্ট কর, তাহলে অন্ধকারেও তোমাদের আলো জ্বলে উঠবে আর তোমাদের অন্ধকার হবে দুপুরবেলার মত।