Isaiah 58:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর মাবুদ নিয়ত তোমাকে পথ দেখাবেন, মরুভূমিতে তোমার প্রাণ তৃপ্ত করবেন ও তোমার সমস্ত অস্থি বলবান করবেন, তাতে তুমি পানির সেচ দেওয়া বাগানের মত হবে এবং এমন পানির ফোয়ারার মত হবে, যার পানি শুকায় না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর সদাপ্রভু সবসময়ই তোমাকে পথ প্রদর্শন করবেন; তিনি শুষ্ক-ভূমিতে তোমার প্রাণ তৃপ্ত করবেন ও তোমার অস্থিকাঠামো শক্তিশালী করবেন। তুমি ভালোভাবে জল-সিঞ্চিত একটি বাগানের মতো হবে, তুমি হবে এমন এক উৎসের মতো, যার জল কখনও শুকায় না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সদাপ্রভু নিয়ত তোমাকে পথ প্রদর্শন করিবেন, মরুভূমিতে তোমার প্রাণ তৃপ্ত করিবেন, ও তোমার অস্থি সকল বলবান্ করিবেন, তাহাতে তুমি জলসিক্ত উদ্যানের ন্যায় হইবে, এবং এমন জলের উনুইর ন্যায় হইবে, যাহার জল শুকায় না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সদাপ্রভু নিয়ত তোমাকে পথ প্রদর্শন করিবেন, মরুভূমিতে তোমার প্রাণ তৃপ্ত করিবেন, ও তোমার অস্থি সকল বলবান করিবেন, তাহাতে তুমি জলসিক্ত উদ্যানের ন্যায় হইবে, এবং এমন জলের উনুইয়ের ন্যায় হইবে, যাহার জল শুকায় না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি সদাপ্রভুই তোমাদের সব সময় পরিচালনা করব; শুকিয়ে যাওয়া দেশে আমি তোমাদের প্রয়োজন মিটাব আর তোমাদের দেহকে শক্তি দান করব। তোমরা ভালভাবে জল পাওয়া বাগানের মত হবে আর এমন ফোয়ারার মত হবে যার জল কখনও শুকাবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি মাবুদই তোমাদের সব সময় পরিচালনা করব; শুকিয়ে যাওয়া দেশে আমি তোমাদের প্রয়োজন মিটাব আর তোমাদের শরীরকে শক্তি দান করব। তোমরা ভালভাবে পানি পাওয়া বাগানের মত হবে আর এমন ঝর্ণার মত হবে যার পানি কখনও শুকাবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি সর্বদা পরিচালনা করব তোমাদের, চরম অভাবের দিনেও আমি তোমাদের সমস্ত প্রয়োজন পূর্ণ করব। আমি তোমাদের সুস্থ ও সবল রাখব। তোমরা হবে সেই উদ্যানের মত যেখানে আছে প্রচুর জল। তোমরা হবে জলের অনন্ত উৎসের মত, যা কখনও শুকায় না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু তোমাদের সর্বদা নেতৃত্ব দেবেন| শুকনো জমিতেও তিনি তোমাদের আত্মাকে সন্তুষ্ট করবেন| প্রভু তোমাদের হাড়কে শক্তি দেবেন| তোমরা যথেষ্ট জল পাওয়া বাগানের মতো| তোমরা হবে সর্বদা জলে ভরা ঝর্ণার মতো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন সদাপ্রভুই তোমাদের সব দিন পরিচালনা করবেন এবং শুকিয়ে যাওয়া দেশে তোমাদের প্রয়োজন মিটাবেন এবং তোমাদের হাড়কে শক্তিশালী করবেন। তাতে তুমি জলসিক্ত বাগানের মত হবে এবং এমন জলের ঝরনার মত হবে, যার জল শুকায় না।