Isaiah 58:12 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমার বংশীয় লোকেরা পুরাকালের উৎসন্ন সমস্ত স্থান নির্মাণ করবে; তুমি বহু পুরুষ আগের সকল ভিত্তির উপর গেঁথে তুলবে এবং ভগ্নস্থান-সংস্কারক ও বসতি-স্থানের রাস্তাগুলোর উদ্ধারকর্তা বলে আখ্যাত হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমার লোকেরা প্রাচীনকালের ধ্বংসাবশেষকে পুনর্নির্মাণ করবে, এবং বহুকাল পূর্বের ভিত্তিমূলগুলি আবার গেঁথে তুলবে; তোমাকে বলা হবে ভগ্ন প্রাচীরগুলির মেরামতকারী, পথসমূহ ও বসবাসের স্থানগুলির পুনঃপ্রতিষ্ঠাকারী।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমার বংশীয় লোকেরা পুরাকালের উৎসন্ন স্থান সকল নির্ম্মাণ করিবে; তুমি বহু পুরুষ পূর্ব্বের ভিত্তিমূল সকলের উপরে গাঁথিয়া তুলিবে, এবং ভগ্নস্থান-সংস্কারক ও নিবাসার্থক পথসমূহের উদ্ধারক বলিয়া আখ্যাত হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমার বংশীয় লোকেরা পুরাকালের উৎসন্ন স্থান সকল নির্মাণ করিবে; তুমি বহু পুরুষ পূর্বের ভিত্তিমূল সকলের উপরে গাঁথিয়া তুলিবে, এবং ভগ্নস্থান-সংস্কারক ও নিবাসার্থক পথসমূহের উদ্ধারক বলিয়া আখ্যাত হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমাদের লোকেরা আগেকার ধ্বংস হওয়া জায়গাগুলো আবার তৈরী করবে আর অনেক কাল আগেকার ভিত্তিগুলোর উপরে আবার গাঁথবে; তোমাদের বলা হবে ভাংগা দেয়ালের এবং বসতিস্থানের রাস্তাগুলোর মেরামতকারী।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমাদের লোকেরা আগেকার ধ্বংস হওয়া জায়গাগুলো আবার তৈরী করবে আর অনেক কাল আগেকার ভিত্তিগুলোর উপরে আবার গাঁথবে; তোমাদের বলা হবে ভাংগা দেয়ালের এবং বসতিস্থানের রাস্তাগুলোর মেরামতকারী।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বহু কাল আগে যা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, তাকেই পুনর্গঠিত করবে তোমরা, পুরাতন ভিত্তির উপর আবার গড়ে তুলবে নতুন ইমারৎ। তোমরা আখ্যাত হবে নগর প্রাকার ও বিধ্বস্ত অট্টালিকাসমূহের নব নির্মাতারূপে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বহু বছর ধরে ধ্বংস হলেও তোমরা তোমাদের শহরগুলি পুর্নগঠন করবে এবং বহু বছর ধরে থেকে যাবে| তোমাদের বলা হবে “যারা বেড়া মেরামত করে” এবং “যারা রাস্তাসমূহ ও বাড়ীগুলি তৈরী করে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমাদের বংশের লোকেরা আগেকার ধ্বংস হওয়া জায়গাগুলো আবার তৈরী করবে আর অনেক কাল আগেকার ভিত্তিগুলোর উপরে আবার গাঁথবে; তোমাদের বলা হবে “দেয়ালের মেরামতকারী এবং বসতিস্থানের রাস্তাগুলোর উদ্ধারক।”