Isaiah 58:14 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তবে তুমি মাবুদে আমোদিত হবে এবং আমি তোমাকে দুনিয়ার উচ্চস্থলীগুলোর উপর দিয়ে আরোহণ করাব এবং তোমার পিতা ইয়াকুবের অধিকার ভোগ করাব, কারণ মাবুদের মুখ এই বলেছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাহলে তুমি সদাপ্রভুতে তোমার আনন্দ খুঁজে পাবে, আর আমি তোমাকে দেশের সর্বোচ্চ স্থানে আরোহণ করাব এবং তোমার পিতৃপুরুষ যাকোবের অধিকারে উৎসব করতে দেব,” সদাপ্রভুর মুখ এই কথা বলেছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং আমি তোমাকে পৃথিবীর উচ্চস্থলী সকলের উপর দিয়া আরোহণ করাইব, এবং তোমার পিতা যাকোবের অধিকার ভোগ করাইব, কারণ সদাপ্রভুর মুখ ইহা বলিয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এবং আমি তোমাকে পৃথিবীর উচ্চস্থলী সকলের উপর দিয়া আরোহণ করাইব, এবং তোমার পিতা যাকোবের অধিকার ভোগ করাইব, কারণ সদাপ্রভুর মুখ ইহা বলিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাহলে আমাকে নিয়েই তোমরা আনন্দে মেতে থাকবে আর আমি পৃথিবীর সব উঁচু জায়গার অধিকার তোমাদের দেব। এছাড়া আমি তোমাদের পিতা যাকোবের অধিকার তোমাদের ভোগ করতে দেব। আমি সদাপ্রভু এই কথা বলছি।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাহলে আমাকে নিয়েই তোমরা আনন্দে মেতে থাকবে আর আমি দুনিয়ার সব উঁচু জায়গার অধিকার তোমাদের দেব। এছাড়া আমি তোমাদের পিতা ইয়াকুবের অধিকার তোমাদের ভোগ করতে দেব। আমি মাবুদ এই কথা বলছি।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাহলে আমার সান্নিধ্যে থাকার প্রকৃত আনন্দ তোমরা লাভ করবে। আমি তোমাদের সারা পৃথিবীতে সম্মানিত করব এবং তোমাদের পূর্বপুরুষ যাকোবকে যে দেশ দান করেছিলাম, সেই দেশের অধিকার তোমরা লাভ করবে, প্রভু পরমেশ্বর এই কথা বলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন তোমরা প্রভুকে তোমাদের প্রতি সদয় হতে বলতে পারবে এবং তিনি তোমাদের পৃথিবী থেকে অনেক উঁচুতে নিয়ে যাবেন| তোমাদের পিতা যাকোবকে তিনি যা যা দিয়েছিলেন তোমাদেরও তাই দেবেন| প্রভু নিজেই এই সব বলেছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তবে তুমি সদাপ্রভুতে আনন্দিত হবে এবং আমি পৃথিবীর সব উঁচু জায়গার ওপর দিয়ে আরোহণ করাব এবং তোমার বাবা যাকোবের অধিকার ভোগ করাব। কারণ সদাপ্রভুর মুখ এটা বলেছে।