Isaiah 58:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা তো প্রতিদিন আমারই খোঁজ করে, আমার পথ জানতে ভালবাসে; যে জাতি ধার্মিকতার অনুষ্ঠান করে ও তার আল্লাহ্র শাসন ত্যাগ করে নি, এমন জাতির মত আমাকে ধর্মশাসন সম্বন্ধে জিজ্ঞাসা করে, আল্লাহ্র কাছে আসতে ভালবাসে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ দিনের পর দিন তারা আমার অন্বেষণ করে, মনে হয় তারা যেন আমার পথগুলি জানার বিষয়ে আগ্রহী, তারা এমন জাতি, যারা ন্যায়সংগত কাজ করে এবং তাদের ঈশ্বরের আদেশগুলি পরিত্যাগ করেনি। তারা আমার কাছে সঠিক সিদ্ধান্তের কথা জানতে চায় এবং মনে হয় তারা যেন ঈশ্বরকে কাছে পেতে আগ্রহী।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা ত দিন দিন আমারই অন্বেষণ করে, আমার পথ জানিতে ভালবাসে; যে জাতি ধার্ম্মিকতার অনুষ্ঠান করে ও আপন ঈশ্বরের শাসন ত্যাগ করে নাই, এমন জাতির ন্যায় আমাকে ধর্ম্মশাসন সকলের বিষয়ে জিজ্ঞাসা করে, ঈশ্বরের নিকটে আসিতে ভালবাসে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা ত দিন দিন আমারই অন্বেষণ করে, আমার পথ জানিতে ভালবাসে; যে জাতি ধার্মিকতার অনুষ্ঠান করে ও আপন ঈশ্বরের শাসন ত্যাগ করে নাই, এমন জাতির ন্যায় আমাকে ধর্মশাসন সকলের বিষয়ে জিজ্ঞাসা করে, ঈশ্বরের নিকটে আসিতে ভালবাসে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাদের দেখলে মনে হয় দিনের পর দিন যেন তারা আমার ইচ্ছামত চলছে আর আমার পথ জানবার জন্য তাদের আগ্রহ আছে; তারা যেন এমন একটা জাতি যারা ঠিক কাজ করে আর তাদের ঈশ্বরের আদেশ ত্যাগ করে না; তারা যেন আমার কাছে ন্যায়বিচার সম্বন্ধে জানতে চায় আর যেন ঈশ্বরের কাছে আসতে আগ্রহী।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাদের দেখলে মনে হয় দিনের পর দিন যেন তারা আমার ইচ্ছামত চলছে আর আমার পথ জানবার জন্য তাদের আগ্রহ আছে; তারা যেন এমন একটা জাতি যারা ঠিক কাজ করে আর তাদের আল্লাহ্র হুকুম ত্যাগ করে না; তারা যেন আমার কাছে ন্যায়বিচার সম্বন্ধে জানতে চায় আর যেন আল্লাহ্র কাছে আসতে আগ্রহী।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা প্রতিদিন আমার আরাধনা করে, আমার পথ জানতে এবং আমার অনুশাসন মেনে চলতে তারা আগ্রহী—এই তাদের দাবী। তারা বলে যে, তারা চায় আমার ন্যায়সঙ্গত অনুশাসন এবং আমার উপাসনাতেই তারা লাভ করে আনন্দ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা আমার খোঁজে প্রতিদিন আসে এবং আমার পথ শিখতে চায়, যেন তারা সঠিক পথের জাতি, যারা তাদের ঈশ্বরের বিধি অনুসরণ করা বন্ধ করেনি| তারা আমার কাছে তাদের ন্যায্য বিচার চায়| তারা ঈশ্বরকে কাছে পাবার ইচ্ছা করে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা তো দিন প্রতিদিন আমার খোঁজ করে, আমার পথ জানতে ভালবাসে; যে জাতি ধার্মিকতার অনুষ্ঠান করে ও নিজের ঈশ্বরের আদেশ ত্যাগ করে না; এমন জাতির মত আমাকে ধর্মশাসন সবের বিষয়ে জিজ্ঞাসা করে, ঈশ্বরের কাছে আসতে ভালবাসে।