Isaiah 58:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর বলে, ‘আমরা রোজা রেখেছি, তুমি কেন দৃষ্টিপাত কর না? আমরা নিজ নিজ প্রাণকে দুঃখ দিয়েছি, তুমি কেন তা জান না?’ দেখ, তোমাদের রোজার দিনে তোমরা সুখের চেষ্টা ও নিজ নিজ কর্মচারীদের প্রতি দৌরাত্ম্য করে থাক;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা বলে, ‘কেন আমরা উপবাস করেছি, আর তুমি তা লক্ষ্য করোনি? কেন আমরা নিজেদের নতনম্র করেছি, অথচ তুমি তা দেখতে পাওনি?’ “তবুও, তোমরা উপবাসের দিনে, তোমাদের ইচ্ছামতো যা খুশি তাই করো, আর তোমাদের শ্রমিকদের শোষণ করো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
[আর বলে,] ‘আমরা উপবাস করিয়াছি, তুমি কেন দৃষ্টি কর না? আমরা আপন আপন প্রাণকে দুঃখ দিয়াছি, তুমি কেন তাহা জান না?’ দেখ, তোমাদের উপবাস-দিনে তোমরা সুখের চেষ্টা ও আপন আপন কর্ম্মচারীদের প্রতি দৌরাত্ম্য করিয়া থাক;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
[আর বলে,] ‘আমরা উপবাস করিয়াছি, তুমি কেন দৃষ্টিপাত কর না? আমরা আপন আপন প্রাণকে দুঃখ দিয়াছি, তুমি কেন তাহা জান না?’ দেখ, তোমাদের উপবাস-দিনে তোমরা সুখের চেষ্টা ও আপন আপন কর্মচারীদের প্রতি দৌরাত্ম্য করিয়া থাক;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা বলে, ‘আমরা উপবাস করেছি আর তুমি তা চেয়ে দেখলে না কেন? আমরা কষ্ট স্বীকার করেছি আর তুমি তা লক্ষ্য করলে না কেন?’ কিন্তু দেখ, তোমাদের উপবাসের দিনে তোমরা তো নিজেদের সন্তুষ্ট করে থাক, আর তোমাদের সব কর্মচারীদের উপর অত্যাচার করে থাক।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা বলে, ‘আমরা রোজা রেখেছি আর তুমি তা চেয়ে দেখলে না কেন? আমরা কষ্ট স্বীকার করেছি আর তুমি তা লক্ষ্য করলে না কেন?’ কিন্তু দেখ, তোমাদের রোজার দিনে তোমরা তো নিজেদের সন্তুষ্ট করে থাক, আর তোমাদের সব কর্মচারীদের উপর জুলুম করে থাক।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রজারা জিজ্ঞাসা করে, প্রভু পরমেশ্বর যদি না দেখেন, তাহলে কেন আমরা উপবাস করব? তিনি যদি আমাদের দিকে কোন মনোযোগই না দেন, তাহলে আমাদের অনাহারে থেকে কি লাভ? প্রভু পরমেশ্বর তাদের বলেন, দেখ, মূল কথা হল এই, তোমরা উপবাস কর ঠিকই কিন্তু তারই সাথে নিজেদের স্বার্থসিদ্ধির তাগিদে ছুটে বেড়াও, তোমাদের শ্রমিকদের পীড়ন করে থাক।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এখন তারা বলে, “আপনাকে সম্মান জানাতে, আমরা খাওয়া ছেড়ে দিয়েছি| আপনি কেন আমাদের দিকে তাকাচ্ছেন না? আমরা আপনাকে সম্মান জানাতে আমাদের শরীরকে আঘাত করছি| আপনি কেন আমাদের লক্ষ্য করছেন না?” কিন্তু প্রভু বলেন, “উপবাসের দিনগুলিতে তোমরা তোমাদের যা ইচ্ছে তাই করো| এবং তোমরা তোমাদের ভৃত্যদের কষ্ট দাও; নিজের শরীরকে নয়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“আমরা উপবাস কেন করেছি,” তারা বলল, “আমরা নিজেদের প্রাণকে দুঃখ দিয়েছি কিন্তু তুমি তা লক্ষ্য করলে না কেন?” দেখ, তোমাদের উপবাসের দিনের তোমরা তো নিজেদের সন্তুষ্ট করে থাক, আর তোমাদের সব কর্মচারীদের উপর অত্যাচার করে থাক।