Isaiah 58:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দেখ, তোমরা ঝগড়া ও কলহের জন্য এবং নাফরমানীর মুষ্টি দ্বারা আঘাত করার জন্য রোজা করে থাক। তোমরা এভাবে রোজা রাখলে ঊর্ধ্বলোকে নিজেদের স্বর শোনাতে পারবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমাদের উপবাস ঝগড়া ও বিবাদে শেষ হয়, দুষ্টতাপূর্ণ মুষ্টাঘাতে পরস্পরকে আঘাত করো। আজকের মতো তোমরা উপবাস করলে ঊর্ধ্বে তোমাদের রব শোনার আশা করতে পারবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দেখ, তোমরা বিবাদ ও কলহের জন্য, এবং দুষ্টতার মুষ্টি দ্বারা আঘাত করিবার জন্য উপবাস করিয়া থাক; অদ্যকার ন্যায় উপবাস করিলে তোমরা ঊর্দ্ধলোকে আপনাদের রব শুনাইতে পারিবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দেখ, তোমরা বিবাদ ও কলহের জন্য, এবং দুষ্টতার মুষ্টি দ্বারা আঘাত করিবার জন্য উপবাস করিয়া থাক; অদ্যকার ন্যায় উপবাস করিলে তোমরা ঊর্ধ্বলোকে আপনাদের রব শুনাইতে পারিবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
উপবাস করবার ফলে তোমরা ঝগড়া আর বিবাদ করে থাক এবং ঘুষি মেরে একে অন্যকে আঘাত করে থাক। তোমরা এইভাবে উপবাস করলে আশা করতে পারবে না যে, আমি তোমাদের কথা শুনব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
রোজা রাখবার ফলে তোমরা ঝগড়া আর বিবাদ করে থাক এবং ঘুষি মেরে একে অন্যকে আঘাত করে থাক। তোমরা এইভাবে রোজা রাখলে আশা করতে পারবে না যে, আমি তোমাদের কথা শুনব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমাদের এই উপবাস তোমাদের উগ্র করে তোলে, তোমরা যুদ্ধ বিবাদে লিপ্ত হয়ে থাক। তোমরা কি মনে কর যে এই ধরণের উপবাস আমাকে তোমাদের প্রার্থনা গ্রাহ্য করতে উদ্বুদ্ধ করবে?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা ক্ষুধার্ত, কিন্তু খাদ্যের জন্য নয়| তোমাদের খিদে তর্ক আর যুদ্ধ করার জন্য, রুটির জন্য নয়| তোমরা তোমাদের শয়তান হাত দিয়ে লোককে আঘাত করার জন্য ক্ষুধার্ত| তোমরা যখন খাওয়া বন্ধ করো সেটা আমার জন্য নয়| তোমরা আমার প্রশংসার জন্য তোমাদের কণ্ঠস্বর ব্যবহার করো না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দেখ, উপবাস করার ফলে তোমরা ঝগড়া আর মারামারি করে থাক এবং দুষ্টতার ঘুষি দিয়ে আঘাত করার জন্য উপবাস করে থাক; আজকের মত উপবাস করলে তোমরা ওপরে নিজেদের রব শুনতে পারবে না।