Isaiah 58:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ক্ষুধিত লোককে তোমার খাদ্য বণ্টন করা, যে দুঃখীদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে তাদের বাড়িতে আশ্রয় দেওয়া, এ কি নয়? উলঙ্গকে দেখলে তাকে কাপড় দান করা, তোমার আত্মীয়-স্বজনকে সাহায্য করতে অনিচ্ছুক না হওয়া, এ কি নয়?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এই কি নয়, যে ক্ষুধার্ত লোকেদের কাছে তোমার খাবার বণ্টন করা এবং দরিদ্র ভবঘুরে ব্যক্তিকে আশ্রয় দেওয়া— যখন তুমি উলঙ্গ ব্যক্তিকে দেখো, তাকে পোশাক পরিহিত করা, আর নিজের আপনজনদের কাছ থেকে মুখ ফিরিয়ে না নেওয়া?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ক্ষুধিত লোককে তোমার খাদ্য বন্টন করা, তাড়িত দুঃখীদিগকে গৃহে আশ্রয় দেওয়া, ইহা কি নয়? উলঙ্গকে দেখিলে তাহাকে বস্ত্র দান করা, তোমার নিজ মাংস হইতে আপনার গা না ঢাকা, ইহা কি নয়?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ক্ষুধিত লোককে তোমার খাদ্য বণ্টন করা, তাড়িত দুঃখীদিগকে গৃহে আশ্রয় দেওয়া, ইহা কি নয়? উলঙ্গকে দেখিলে তাহাকে বস্ত্র দান করা, তোমার নিজ মাংস হইতে আপনার গা না ঢাকা, ইহা কি নয়?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
খিদে পাওয়া লোকদের তোমাদের খাবার ভাগ করে দাও, ঘুরে বেড়ানো গরীব লোককে নিজের ঘরে আশ্রয় দাও, উলংগকে দেখলে তাকে কাপড় পরাও, আর নিজেদের আত্মীয়-স্বজনের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ো না। এই সব কাজ করাই হল আসল উপবাস।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
খিদে পাওয়া লোকদের তোমাদের খাবার ভাগ করে দাও, ঘুরে বেড়ানো গরীব লোককে নিজের ঘরে আশ্রয় দাও, উলংগকে দেখলে তাকে কাপড় পরাও, আর নিজেদের আত্মীয়-স্বজনের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ো না। এই সব কাজ করাই হল আসল রোজা।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ক্ষুর্ধাতকে তোমাদের অন্নের ভাগ দাও, আশ্রয়হীন দরিদ্রকে দান কর আশ্রয় আপন ঘরে। বস্ত্রহীনকে দান কর বস্ত্র, নিজের আত্মীয়-স্বজনকে সাহায্যদানে বিমুখ হয়ো না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি চাই তোমরা তোমাদের খাদ্য ভাগ করে নেবে ক্ষুধার্ত মানুষের সঙ্গে| আমি চাই তোমরা গৃহহীনদের খুঁজে নিজের ঘরে নিয়ে এসে রাখো| কোন মানুষকে বস্ত্রহীন দেখলে তাকে নিজের পোশাক দেবে| তারাও তোমাদের মত, তাদের দেখে নিজেকে লুকিয়ে রেখো না|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ক্ষুধিত লোককে তোমার খাবার ভাগ করে দেওয়া, ঘুরে বেড়ানো গরিব লোককে নিজের ঘরে আশ্রয় দাও, যখন উলঙ্গকে দেখলে তাকে কাপড় পরাও, আর নিজেদের আত্মীয়-স্বজনের দিক থেকে মুখ লুকিয় না।