Isaiah 58:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এই কাজ করলে অরুণের মত তোমার আলো প্রকাশ পাবে, তোমার সুস্থতা শীঘ্রই অঙ্কুরিত হবে; আর তোমার ধার্মিকতা তোমার অগ্রগামী হবে; মাবুদের মহিমা তোমার পশ্চাদ্বর্তী হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন তোমার আলো প্রত্যূষকালের মতো প্রকাশ পাবে, আর তুমি সত্বর আরোগ্যতা লাভ করবে, তখন তোমার ধার্মিকতা তোমার অগ্রগামী হবে, আর সদাপ্রভুর মহিমা তোমার পিছন দিকের রক্ষক হবেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইহা করিলে অরুণের ন্যায় তোমার দীপ্তি প্রকাশ পাইবে, তোমার আরোগ্য শীঘ্রই অঙ্কুরিত হইবে; আর তোমার ধার্ম্মিকতা তোমার অগ্রগামী হইবে; সদাপ্রভুর প্রতাপ তোমার পশ্চাদ্বর্ত্তী হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইহা করিলে অরুণের ন্যায় তোমার দীপ্তি প্রকাশ পাইবে, তোমার আরোগ্য শীঘ্রই অঙ্কুরিত হইবে; আর তোমার ধার্মিকতা তোমার অগ্রগামী হইবে; সদাপ্রভুর প্রতাপ তোমার পশ্চাদ্বর্তী হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাহলে তোমাদের আলো ভোরের মত প্রকাশ পাবে আর শীঘ্রই তোমরা সুস্থতা লাভ করবে; তোমাদের সততা তোমাদের আগে আগে যাবে আর আমার গৌরব তোমাদের পিছন দিকের রক্ষক হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাহলে তোমাদের নূর ভোরের মত প্রকাশ পাবে আর শীঘ্রই তোমরা সুস্থতা লাভ করবে; তোমাদের সততা তোমাদের আগে আগে যাবে আর আমার গৌরব তোমাদের পিছন দিকের রক্ষক হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাহলে আমার প্রসন্নতা তোমাদের উপর প্রভাত সূর্যের মত আলোক বিকিরণ করবে, অবিলম্বে তোমাদের সমস্ত ব্যথার আরোগ্য হবে। তোমাদের রক্ষা করার জন্য আমি সর্বদা তোমাদের সঙ্গে থাকব, আমার উপস্থিতি চতুর্দিক থেকে তোমাদের রক্ষা করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা যদি এই সব করো তবে তোমাদের আলো ভোরের আলোর মতো কিরণ দিতে শুরু করবে| তখন তোমাদের সব ক্ষত নিরাময় হবে| তোমাদের “ধার্মিকতা” (ঈশ্বর) তোমাদের সামনে দিয়ে হাঁটবে, এবং প্রভুর মহিমা তোমাদের পেছন পেছন চলবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাহলে তোমাদের আলো ভোরের মত প্রকাশ পাবে আর শীঘ্রই তোমরা সুস্থতা লাভ করবে; তোমাদের ধার্ম্মিকতা তোমাদের আগে আগে যাবে আর আমার গৌরব তোমাদের পিছন দিকের রক্ষক হবে।