Isaiah 59:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দেখ, মাবুদের হাত এমন সংকীর্ণ নয় যে, তিনি উদ্ধার করতে পারেন না; তাঁর কান এমন ভারী নয় যে, তিনি শুনতে পান না;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
নিশ্চয়ই সদাপ্রভুর হাত এত ছোটো নয়, যে তিনি ত্রাণ করতে পারেন না, বা তাঁর কান এমন বধির নয়, যে তিনি শুনতে পান না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দেখ, সদাপ্রভুর হস্ত এমন খাট নয় যে, তিনি পরিত্রাণ করিতে পারেন না; তাঁহার কর্ণ এমন ভারী নয় যে, তিনি শুনিতে পান না;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দেখ, সদাপ্রভুর হস্ত এমন খাটো নয় যে, তিনি পরিত্রাণ করিতে পারেন না; তাঁহার কর্ণ এমন ভারী নয় যে, তিনি শুনিতে পান না;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দেখ, সদাপ্রভুর হাত এত খাটো নয় যে, তিনি উদ্ধার করতে পারেন না; তাঁর কানও এত ভারী নয় যে, তিনি শুনতে পান না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দেখ, মাবুদের হাত এত খাটো নয় যে, তিনি উদ্ধার করতে পারেন না; তাঁর কানও এত ভারী নয় যে, তিনি শুনতে পান না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা ভেবো না যে প্রভু পরমেশ্বর এমন অক্ষম যে তোমাদের উদ্ধার করতে পারেন না বা এমন বধির যে তোমাদের আবেদন তাঁর কানে যায় না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দেখো, তোমাদের রক্ষা করার জন্য প্রভুর ক্ষমতাই যথেষ্ট| তোমরা যখনই তাঁর সাহায্য চাইবে তখনই তিনি তা শুনতে পান|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দেখ, সদাপ্রভুর হাত এত ছোট নয় যে, তিনি উদ্ধার করতে পারেন না; তাঁর কানও এত ভারী নয় যে, তিনি শুনতে পান না।