Isaiah 59:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমরা অন্ধ লোকদের মত দেওয়ালের জন্য হাতড়াই, চোখহীন লোকদের মত হাতড়াই; যেমন সন্ধ্যাবেলা তেমনি মধ্যাহ্নে আমরা হোঁচট খাই, মৃতদের মত আমরা অন্ধকার-স্থানে থাকি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দৃষ্টিহীনের মতো আমরা দেওয়াল ধরে পথ হাঁতড়াই, চক্ষুহীন মানুষের মতোই আমরা পথ অনুমান করি। মধ্যাহ্নেই সন্ধ্যা হয়েছে ভেবে আমরা হোঁচট খাই, শক্তিশালী লোকেদের মাঝে, আমরা যেন মৃত মানুষ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমরা অন্ধ লোকদের ন্যায় ভিত্তির জন্য হাঁতড়াই, চক্ষুহীন লোকদের ন্যায় হাঁতড়াই; যেমন সন্ধ্যাকালে তেমনি মধ্যাহ্নে আমরা উছোট খাই, মৃতদের ন্যায় আমরা অন্ধকার-স্থানে থাকি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমরা অন্ধ লোকদের ন্যায় দেওয়ালের জন্য হাঁতড়াই, চক্ষুহীন লোকদের ন্যায় হাঁতড়াই; যেমন সন্ধ্যাকালে তেমনি মধ্যাহ্নে আমরা উছোট খাই, মৃতদের ন্যায় আমরা অন্ধকার-স্থানে থাকি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমরা অন্ধের মত দেয়াল হাতড়ে বেড়াই; যাদের চোখ নেই তাদের মতই পথ হাতড়াই। যেন সন্ধ্যা হয়েছে সেইভাবে আমরা দুপুরেই উছোট খাই; আমরা জীবিতদের মধ্যে মরার মত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমরা অন্ধের মত দেয়াল হাতড়ে বেড়াই; যাদের চোখ নেই তাদের মতই পথ হাতড়াই। যেন সন্ধ্যা হয়েছে সেইভাবে আমরা দুপুরেই উচোট খাই; আমরা জীবিতদের মধ্যে মরার মত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অন্ধের মত আমরা হাতড়ে বেড়াই। রাতের আঁধারে যেমন মানুষ উছোট খায়, দিনের আলোতে তেমনি আমরা উছোট খাই যেন আমরা মৃত্যুলোকের অন্ধকারে পথ চলেছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমরা চোখহীন মানুষের মতো| অন্ধ লোকেদের মত আমরা দেওয়ালে ধাক্কা খাই| আমরা রাতের মতো হোঁচট খেয়ে পড়ে যাই| এমনকি দিবালোকেও দেখতে পাই না| দিন দুপুরে মরা মানুষের মতো পড়ে যাই|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমরা অন্ধের মত দেয়াল হাতড়ে বেড়াই, তাদের মত যাদের চোখ নেই। যেমন সন্ধ্যায় হয় তেমন আমরা দুপুরেই হোঁচট খাই; বলবানদের মধ্যে আমরা মরার মত।