Isaiah 59:12 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা তোমার সাক্ষাতে আমাদের অধর্ম অনেক হয়েছে, আমাদের গুনাহ্‌গুলো আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছে; ফলে আমাদের সমস্ত অধর্ম আমাদের সঙ্গে সঙ্গে রয়েছে, আর আমরা নিজেদের অপরাধগুলো জানি;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ তোমার দৃষ্টিতে আমাদের অপরাধ প্রচুর, আমাদের পাপগুলি আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেয়। আমাদের অপরাধগুলি আমাদের নিত্যসঙ্গী, আমরা আমাদের সব অধর্ম স্বীকার করি:
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা তোমার সাক্ষাতে আমাদের অধর্ম্ম অনেক হইয়াছে, আমাদের পাপসমূহ আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিতেছে; ফলে আমাদের অধর্ম্ম সকল আমাদের সঙ্গে সঙ্গে রহিয়াছে, আর আমরা আপনাদের অপরাধ সকল জানি;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা তোমার সাক্ষাতে আমাদের অধর্ম অনেক হইয়াছে, আমাদের পাপসমূহ আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিতেছে; ফলে আমাদের অধর্ম সকল আমাদের সঙ্গে সঙ্গে রহিয়াছে, আর আমরা আপনাদের অপরাধ সকল জানি;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে সদাপ্রভু, তোমার চোখে আমাদের অন্যায় অনেক বেশী; আমাদের পাপ আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেয়। আমাদের অন্যায় আমাদের সংগে সংগেই রয়েছে আর আমাদের দোষের বিষয় আমরা জানি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে মাবুদ, তোমার চোখে আমাদের অন্যায় অনেক বেশী; আমাদের গুনাহ্‌ আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেয়। আমাদের অন্যায় আমাদের সংগে সংগেই রয়েছে আর আমাদের দোষের বিষয় আমরা জানি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে প্রভু পরমেশ্বর, তোমার বিরুদ্ধে বহুগুণ বৃদ্ধি পেয়েছে আমাদের পাপ। যে পাপ অভিযুক্ত করছে আমাদের। এ ব্যাপারে আমরা সচেতন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কেন? কারণ আমরা আমাদের ঈশ্বরের প্রতি অনেক অনেক খারাপ কাজ করেছি| আমাদের পাপ দেখিয়ে দিচ্ছে যে আমরা ভুল করেছি| আমরা জানি এসব করে আমরা দোষী হয়েছি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ আমাদের অনেক অন্যায় তোমার সামনে আছে এবং আমাদের পাপ আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেয়। কারণ আমাদের পাপ আমাদের সঙ্গে সঙ্গেই রয়েছে এবং আমরা আমাদের পাপ জানি।