Isaiah 59:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেগুলো অধর্ম ও মাবুদকে অস্বীকার, তার আল্লাহ্‌র পিছনে চলা থেকে বিমুখ হওয়া, উপদ্রবের ও বিদ্রোহের কথাবার্তা, মিথ্যা কথা দিলে ধারণ ও দিল থেকে বের করণ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেগুলি হল: সদাপ্রভুর বিরুদ্ধে বিদ্রোহ ও বিশ্বাসঘাতকতা, আমাদের ঈশ্বরের প্রতি পিঠ প্রদর্শন, অত্যাচার ও বিপ্লব করার জন্য প্ররোচিত করা, আমাদের হৃদয়ে সঞ্চিত মিথ্যা কথা উগরে দেওয়া।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহা অধর্ম্ম ও সদাপ্রভুকে অস্বীকার, আপন ঈশ্বরের অনুগমন হইতে বিমুখ হওয়া, উপদ্রবের ও বিদ্রোহের কথাবার্ত্তা, মিথ্যা কথা গর্ভে ধারণ ও হৃদয় হইতে বাহির করণ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহা অধর্ম ও সদাপ্রভুকে অস্বীকার, আপন ঈশ্বরের অনুগমন হইতে বিমুখ হওয়া, উপদ্রবের ও বিদ্রোহের কথাবার্তা, মিথ্যা কথা গর্ভে ধারণ ও হৃদয় হইতে বাহির করণ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেগুলো হল, বিদ্রোহ আর তোমাকে অস্বীকার করা, আমাদের ঈশ্বরের কাছ থেকে দূরে সরে যাওয়া, অত্যাচার ও বিদ্রোহের জন্য উস্‌কে দেওয়া আর অন্তর থেকে মিথ্যা কথা বের করে এনে তা বলা।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেগুলো হল, বিদ্রোহ আর তোমাকে অস্বীকার করা, আমাদের আল্লাহ্‌র কাছ থেকে দূরে সরে যাওয়া, জুলুম ও বিদ্রোহের জন্য উস্‌কে দেওয়া আর দিল থেকে মিথ্যা কথা বের করে এনে তা বলা।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমার বিরুদ্ধে বিদ্রোহ করেছি আমরা, প্রত্যাখ্যান করেছি তোমাকে, পরিত্যাগ করেছি তোমার পথ। অপরকে আমরা পীড়ন করেছি, মুখ ফিরিয়েছি তোমার দিক থেকে। আমাদের চিন্তা-ভাবনা মিথ্যায় ভরা, ছলনাপূর্ণ আমাদের মুখের কথা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমরা পাপ করে প্রভুর কাছ থেকে সরে গিয়েছি| আমরা তাঁর থেকে দূরে চলে গিয়েছি, তাঁকে ত্যাগ করেছি| আমাদের পাপ প্রমাণ করে যে আমরা দোষী| আমরা জানি যে এই সব কাজ করে আমরা দোষ করেছি| আমরা পাপ করেছি এবং প্রভুর বিরুদ্ধাচরণ করেছি| আমরা তাঁর বিরুদ্ধাচরণ করে তাঁকে ত্যাগ করেছি| আমরা ঈশ্বরের বিরুদ্ধে খারাপ কাজের পরিকল্পনা করেছি| আমরা এই সব জিনিসগুলির কথা ভেবেছি এবং মনে মনে তার পরিকল্পনা করেছি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমরা বিদ্রোহ করেছি, সদাপ্রভুকে অস্বীকার করেছি এবং আমাদের ঈশ্বরকে অনুসরণ করার থেকে দূরে সরে গিয়েছি৷ আমরা অত্যাচার ও বিপথে যাওয়ার কথা বলেছি, অভিযোগ এবং মিথ্যা কথা হৃদয়ে ধারণ করেছি।