Isaiah 59:14 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ন্যায়বিচারকে পিছনে হটিয়ে দেওয়া হয়েছে এবং ধার্মিকতা দূরে দাঁড়িয়ে রয়েছে; বস্তুত চকে সত্য হোঁচট খেয়ে পড়েছে ও সরলতা প্রবেশ করতে পায় না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাই ন্যায়বিচার পিছু হটে যায়, ধার্মিকতা দূরে দাঁড়িয়ে থাকে; সত্য পথে পথে হোঁচট খেয়েছে, সততা প্রবেশ করতেই পারে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর বিচার পশ্চাতে হটিয়া পড়িয়াছে, এবং ধার্ম্মিকতা দূরে দাঁড়াইয়া রহিয়াছে; বস্তুতঃ চকে সত্য উছোট খাইয়া পড়িয়াছে, ও সরলতা প্রবেশ করিতে পায় না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর বিচার পশ্চাতে হটিয়া পড়িয়াছে, এবং ধার্মিকতা দূরে দাঁড়াইয়া রহিয়াছে; বস্তুতঃ চকে সত্য উছোট খাইয়া পড়িয়াছে, ও সরলতা প্রবেশ করিতে পায় না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেইজন্য ন্যায়বিচারকে হটিয়ে দেওয়া হয়েছে আর ন্যায্যতা দূরে দাঁড়িয়ে আছে; সত্য রাস্তায় রাস্তায় উছোট খেয়েছে, সততা ঢুকতে পারছে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেইজন্য ন্যায়বিচারকে হটিয়ে দেওয়া হয়েছে আর ন্যায্যতা দূরে দাঁড়িয়ে আছে; সত্য রাস্তায় রাস্তায় উচোট খেয়েছে, সততা ঢুকতে পারছে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বিতাড়িত হয়েছে ন্যায়বিচার, ধর্ম কাছে আসতে পারে না। বিচারসভায় সত্য ভূলুন্ঠিত, সততার সেখানে কোন স্থান নেই।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমরা বিচারবোধশূন্য হয়ে পড়েছি| ন্যায়বোধ চলে গেছে অনেক দূরে| সত্য রাস্তায় হোঁচট খেয়ে পড়েছে| ধার্মিকতাকে শহরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেইজন্য ন্যায়বিচারকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে এবং ধার্ম্মিকতা দূরে দাঁড়িয়ে আছে; কারণ সত্য রাস্তায় রাস্তায় হোঁচট খায় এবং সততা প্রবেশ করতে পারে না।