Isaiah 59:15 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সত্য হারিয়ে গেছে, দুষ্কর্মত্যাগী লোক লুণ্ঠিত হচ্ছে। আর মাবুদ দৃষ্টিপাত করলেন, ন্যায়বিচার না থাকাতে অসন্তুষ্ট হলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সত্যের সন্ধান কোথাও পাওয়া যায় না, আর কেউ যদি মন্দতাকে ত্যাগ করে, সে অত্যাচারের শিকার হয়ে যায়। সেখানে ন্যায়বিচার নেই লক্ষ্য করে সদাপ্রভু অসন্তুষ্ট হলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সত্য হারাইয়া গিয়াছে, দুষ্কর্ম্মত্যাগী লোক লুটিত হইতেছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সত্য হারাইয়া গিয়াছে, দুষ্কর্মত্যাগী লোক লুণ্ঠিত হইতেছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সত্যকে কোথাও খুঁজে পাওয়া যায় না, আর যে মন্দকে ত্যাগ করে সে অত্যাচারের শিকার হয়। সদাপ্রভু এই সব দেখলেন আর ন্যায়বিচার নেই বলে অসন্তুষ্ট হলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সত্যকে কোথাও খুঁজে পাওয়া যায় না, আর যে খারাপীকে ত্যাগ করে সে অত্যাচারের শিকার হয়। মাবুদ এই সব দেখলেন আর ন্যায়বিচার নেই বলে অসন্তুষ্ট হলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সত্যের আজ কোন অস্তিত্বই নেই। কোন ব্যক্তি দুষ্কর্ম পরিত্যাগ করলেও, সে আবার দুষ্কর্মের শিকার হয়ে পড়ে। প্রভু পরমেশ্বর এ অবস্থা দেখলেন এবং ন্যায়বিচারের একান্ত অভাব দেখে অপ্রসন্ন হলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সত্য অন্তর্হিত হয়েছে| যারা ভাল করতে চায় তাদের আক্রমণ করা হচ্ছে| প্রভু লক্ষ্য রাখলেও তিনি কোন ন্যায় দেখতে পাচ্ছেন না| প্রভু এই সব পছন্দ করেন না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সততা দূরে চলে গিয়েছে এবং যে কেউ মন্দকে ত্যাগ করে সে অত্যাচারের শিকার হয়। সদাপ্রভু এই সব দেখলেন অসন্তুষ্ট হলেন কারণ সেখানে কোন ন্যায়বিচার নেই।