Isaiah 59:16 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি দেখলেন, সেখানে এমন কেউ নেই দেখে অবাক হলেন, কারণ সেখানে অনুরোধকারীও কেউ নেই; এই জন্য তাঁরই বাহু তাঁর জন্য উদ্ধার সাধন করলো, তাঁরই ধর্মশীলতা তাঁকে তুলে ধরলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি দেখলেন, সেখানে একজনও নেই, অবাক হলেন দেখে যে, মধ্যস্থতা করার জন্য একজনও নেই; তাই তাঁর নিজেরই বাহু তাঁর হয়ে মুক্তিসাধন করল, তাঁর নিজের ধার্মিকতা তাঁকে তুলে ধরল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সদাপ্রভু দৃষ্টিপাত করিলেন, ন্যায়বিচার না থাকাতে অসন্তুষ্ট হইলেন। তিনি দেখিলেন, কোন পুরুষ বর্ত্তমান নাই; এবং চমকিত হইলেন, কেননা অনুরোধকারী কেহ নাই; এই হেতু তাঁহারই বাহু তাঁহার জন্য পরিত্রাণ সাধন করিল, তাঁহারই ধর্ম্মশীলতা তাঁহাকে তুলিয়া ধরিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সদাপ্রভু দৃষ্টিপাত করিলেন, ন্যায়বিচার না থাকাতে অসন্তুষ্ট হইলেন। তিনি দেখিলেন, কোন পুরুষ বর্তমান নাই; এবং চমকিত হইলেন, কেননা অনুরোধকারী কেহ নাই; এই হেতু তাঁহারই বাহু তাঁহার জন্য পরিত্রাণ সাধন করিল, তাঁহারই ধর্মশীলতা তাঁহাকে তুলিয়া ধরিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি দেখে অবাক হলেন যে, ন্যায়বিচারের পক্ষে দাঁড়াবার জন্য কেউ নেই; কাজেই তিনি তাঁর শক্তিশালী হাত দিয়েই উদ্ধারের কাজ করলেন আর এই কাজে তাঁর ন্যায্যতা তাঁকে সাহায্য করল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি দেখে অবাক হলেন যে, ন্যায়বিচারের পক্ষে দাঁড়াবার জন্য কেউ নেই; কাজেই তিনি তাঁর শক্তিশালী হাত দিয়েই উদ্ধারের কাজ করলেন আর এই কাজে তাঁর ন্যায্যতা তাঁকে সাহায্য করল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বিস্মিত হলেন দেখে যে নিপীড়িতকে সাহায্য করার কেউ নেই। তাই তিনি আপন ক্ষমতা প্রয়োগ করে উদ্ধার করলেন তাদের, জয়লাভ করলেন সবার উপর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু দেখে অবাক হচ্ছেন যে মানব জাতির স্বপক্ষে বলবার জন্য কেউ দাঁড়াচ্ছে না| তাই প্রভু তাঁর নিজের ক্ষমতা ও ধার্মিকতা দ্বারা বিজয়ী হচ্ছেন| তিনি সমর্থন পাচ্ছেন, তাঁর নিজের মহত্ত্বের দ্বারা|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি দেখলেন সেখানে কোনো লোক নেই এবং অবাক হলেন যে, অনুরোধ করার জন্য কেউ নেই। তাই তাঁর নিজের হাত দিয়েই উদ্ধারের কাজ করলেন এবং তাঁর ধার্ম্মিকতা তাঁকে সাহায্য করল।