Isaiah 59:17 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি ধর্মশীলতারূপ বুকপাটা বাঁধলেন, মাথায় উদ্ধাররূপ শিরস্ত্র ধারণ করলেন, তিনি প্রতিশোধরূপ পোশাক পরলেন, পরিচ্ছদের মত উদ্যোগ-পরিহিত হলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি ধার্মিকতাকে তার বুকপাটারূপে ও মাথার উপরে পরিত্রাণকে শিরস্ত্রাণরূপে পরিধান করলেন; তিনি প্রতিশোধ গ্রহণের সব পোশাক পরে নিলেন, পরিচ্ছদরূপে গায়ে জড়িয়ে নিলেন উদ্যোগ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি ধর্ম্মশীলতারূপ বুকপাটা বাঁধিলেন, মস্তকে ত্রাণরূপ শিরস্ত্র ধারণ করিলেন, তিনি প্রতিশোধরূপ বস্ত্র পরিধান করিলেন, পরিচ্ছদের ন্যায় উদ্যোগ-পরিহিত হইলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি ধর্মশীলতারূপ বুকপাটা বাঁধিলেন, মস্তকে ত্রাণরূপ শিরস্ত্র ধারণ করিলেন, তিনি প্রতিশোধরূপ বস্ত্র পরিধান করিলেন, পরিচ্ছদের ন্যায় উদ্যোগ-পরিহিত হইলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি বুক রক্ষার জন্য ন্যায্যতা পরলেন আর মাথা রক্ষার জন্য উদ্ধার মাথায় দিলেন। তিনি প্রতিশোধের পোশাক পরলেন আর চাদরের মত করে আগ্রহ গায়ে জড়ালেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি বুক রক্ষার জন্য ন্যায্যতা পরলেন আর মাথা রক্ষার জন্য উদ্ধার মাথায় দিলেন। তিনি প্রতিশোধের পোশাক পরলেন আর চাদরের মত করে আগ্রহ গায়ে জড়ালেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি পরিধান করলেন ন্যায়বিচারের বর্ম, মাথায় পরলেন পরিত্রাণের শিরস্ত্রাণ। দুষ্ট দমনে তিনি হয়ে উঠলেন খড়গহস্ত, অন্যায়ের প্রতিকারে দৃঢ় প্রতিজ্ঞ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছেন| তিনি পরেন ধার্মিকতার বর্ম, মুক্তির শিরস্ত্রাণ, শাস্তির পোশাক-সমূহ ও তাঁর দৃঢ় আগ্রহশীলতার আবরণ|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি বুক রক্ষার জন্য ধার্ম্মিকতা বর্ম পরলেন এবং তাঁর মাথার ওপরে উদ্ধারের শিরস্ত্রাণ দিলেন। তিনি প্রতিশোধের পোশাক পরলেন ও আগ্রহকে পোশাকের মত করে গায়ে জড়ালেন।