Isaiah 59:18 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
লোকদের কাজ যেমন, তদনুসারেই তিনি প্রতিফল দেবেন; তার বিপক্ষদের ক্রোধরূপ, তার দুশমনদের প্রতিশোধরূপ দণ্ড দেবেন; উপকূলগুলোকে অপকারের প্রতিফল দেবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা যে রকম কাজ করেছে, সেইরকমভাবেই তিনি তাদের প্রতিশোধ দেবেন, শত্রুদের প্রতি ক্রোধ ও বিপক্ষদের প্রতি তাঁর দণ্ড; দ্বীপনিবাসীদের কাছে তিনি তাদের প্রাপ্য দেবেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
লোকদের কার্য্য যেমন, তদনুসারেই তিনি প্রতিফল দিবেন; আপন বিপক্ষদিগকে ক্রোধরূপ, আপন শত্রুদিগকে প্রতিশোধরূপ দণ্ড দিবেন, উপকূল সকলকে অপকারের প্রতিফল দিবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
লোকদের কার্য যেমন, তদনুসারেই তিনি প্রতিফল দিবেন; আপন বিপক্ষদিগকে ক্রোধরূপ, আপন শত্রুদিগকে প্রতিশোধরূপ দণ্ড দিবেন; উপকূল সকলকে অপকারের প্রতিফল দিবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
লোকেরা যা করেছে তা-ই তিনি তাদের ফিরিয়ে দেবেন; তাঁর বিপক্ষদের উপর ক্রোধ ঢেলে দেবেন আর শত্রুদের কুকাজের শাস্তি দেবেন। দূর দেশের লোকদের যা পাওনা তা-ই তিনি তাদের দেবেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
লোকেরা যা করেছে তা-ই তিনি তাদের ফিরিয়ে দেবেন; তাঁর বিপক্ষদের উপর রাগ ঢেলে দেবেন আর শত্রুদের কুকাজের শাস্তি দেবেন। দূর দেশের লোকদের যা পাওনা তা-ই তিনি তাদের দেবেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি তাঁর শত্রুদের কর্ম অনুযায়ী শাস্তি বিধান করবেন, এমন কি দেশের প্রান্ত সীমায় বাস করে যারা, তারাও বাদ পড়বে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু নিজের শত্রুদের প্রতি রুদ্ধ, অতএব তিনি তাদের উপযুক্ত শাস্তি দেবেন| প্রভু তাঁর শত্রুদের ওপর রুদ্ধ| তাই তিনি দূরবর্তী এলাকার লোকদের শাস্তি দেবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা যা করেছে তিনি তাই তাদের ফিরিয়ে দেবেন; তাঁর বিপক্ষদের উপর ক্রোধের বিচার ঢেলে দেবেন, শত্রুদের শাস্তি দেবেন। দূর দেশের লোকদের শাস্তি উপহার হিসাবে তিনি তাদের দেবেন।