Isaiah 59:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু তোমাদের অপরাধগুলো তোমাদের আল্লাহ্‌র সঙ্গে তোমাদের বিচ্ছেদ সৃষ্টি করেছে, তোমাদের সমস্ত গুনাহ্‌ তোমাদের থেকে তাঁর শ্রীমুখ আচ্ছাদন করেছে, এজন্য তিনি শোনেন না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু তোমাদের অপরাধগুলিই তোমাদের পৃথক করেছে তোমাদের ঈশ্বর থেকে; তোমাদের পাপগুলি তোমাদের কাছ থেকে তাঁর শ্রীমুখকে লুকিয়েছে, তাই তিনি শোনেন না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু তোমাদের অপরাধ সকল তোমাদের ঈশ্বরের সহিত তোমাদের বিচ্ছেদ জন্মাইয়াছে, তোমাদের পাপ সকল তোমাদের হইতে তাঁহার শ্রীমুখ আচ্ছাদন করিয়াছে, এই জন্য তিনি শুনেন না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু তোমাদের অপরাধ সকল তোমাদের ঈশ্বরের সহিত তোমাদের বিচ্ছেদ জন্মাইয়াছে, তোমাদের পাপ সকল তোমাদের হইতে তাঁহার শ্রীমুখ আচ্ছাদন করিয়াছে, এই জন্য তিনি শুনেন না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু তোমাদের অন্যায় সদাপ্রভুর কাছ থেকে তোমাদের আলাদা করে দিয়েছে। তোমাদের পাপের দরুন তিনি তাঁর মুখ তোমাদের কাছ থেকে ফিরিয়ে নিয়েছেন; সেইজন্য তিনি শোনেন না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু তোমাদের অন্যায় মাবুদের কাছ থেকে তোমাদের আলাদা করে দিয়েছে। তোমাদের গুনাহের দরুন তিনি তাঁর মুখ তোমাদের কাছ থেকে ফিরিয়ে নিয়েছেন; সেইজন্য তিনি শোনেন না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বস্তুতঃ তোমাদেরই পাপ ঈশ্বর ও তোমাদের মাঝখানে ব্যবধান রচনা করেছে। এই ব্যবধান আড়াল করেছে তাঁর শ্রীমুখ, রুদ্ধ করেছে তাঁর শ্রবণ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু তোমাদের পাপ ঈশ্বর থেকে তোমাদের বিচ্ছিন্ন করেছে| প্রভু তোমাদের পাপ দেখে তোমাদের কাছ থেকে দূরে চলে যান|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যদিও, তোমাদেরই পাপ সদাপ্রভুর কাছ থেকে তোমাদের আলাদা করে দিয়েছে এবং তোমাদের পাপের জন্যই তিনি তাঁর মুখ তোমাদের কাছ থেকে লুকিয়েছেন; সেইজন্য তিনি শোনেন না।