Isaiah 59:20 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর এক জন মুক্তিদাতা আসবেন, সিয়োনের জন্য, ইয়াকুবের মধ্যে যারা অধর্ম থেকে ফিরে আসে তাদের জন্য, মাবুদ এই কথা বলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“যাকোব কুলে যারা তাদের পাপসমূহের জন্য অনুতপ্ত হবে, মুক্তিদাতা তাদের কাছে সিয়োন থেকে আসবেন,” সদাপ্রভু এই কথা ঘোষণা করেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর, এক মুক্তিদাতা আসিবেন, সিয়োনের জন্য, যাকোবের মধ্যে যাহারা অধর্ম্ম হইতে ফিরিয়া আইসে, তাহাদের জন্য, ইহা সদাপ্রভু কহেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর, এক মুক্তিদাতা আসিবেন, সিয়োনের জন্য, যাকোবের মধ্যে যাহারা অধর্ম হইতে ফিরিয়া আইসে, তাহাদের জন্য, ইহা সদাপ্রভু কহেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু বলছেন, “যাকোবের যারা পাপ থেকে মন ফিরিয়েছে তাদের জন্য মুক্তিদাতা সিয়োনে আসবেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ বলছেন, “ইয়াকুবের যারা তওবা করেছে তাদের জন্য মুক্তিদাতা সিয়োনে আসবেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর বলেছেন তাঁর প্রজাদের, মুক্তিদাতারূপে আমি সিয়োনে আসব তোমাদের সকলকে উদ্ধার করতে, তোমরা যারা ফিরে এসেছ পাপের পথ থেকে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন সিয়োনে একজন পরিত্রাতা আসবে| তিনি যাকোবের লোকদের কাছে আসবেন যারা পাপ কাজ করেও ঈশ্বরের কাছে ফিরে এসেছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই কথা সদাপ্রভু বলেন, “যাকোবে যারা পাপ থেকে মন ফেরাবে তাদের জন্য মুক্তিদাতা সিয়োনে আসবেন।”