Isaiah 59:21 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদ বলেন, তাদের সঙ্গে আমার নিয়ম এই, আমার রূহ্‌, যিনি তোমাতে অবস্থিতি করেছেন ও আমার সমস্ত কালাম, যা আমি তোমার মুখে দিয়েছি, সেসব তোমার মুখ থেকে, তোমার বংশের মুখ থেকে ও তোমার বংশোৎপন্ন বংশের মুখ থেকে আজ থেকে অনন্তকাল পর্যন্ত কখনও দূর করা যাবে না; মাবুদ এই কথা বলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“আমার দিক থেকে, এ হল তাদের সঙ্গে কৃত আমার নিয়ম,” সদাপ্রভু এই কথা বলেন। “আমার আত্মা, যা তোমার উপরে আছে এবং আমার বাক্য, যা আমি তোমার মুখে দিয়েছি, তা তোমার মুখ থেকে বা তোমার ছেলেমেয়েদের মুখ থেকে, এবং তাদের বংশধরদের মুখ থেকে, এখন থেকে চিরকাল পর্যন্ত, কখনও দূর করা যাবে না,” সদাপ্রভু এই কথা বলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভু কহেন, তাহাদের সহিত আমার নিয়ম এই, আমার আত্মা, যিনি তোমাতে অধিষ্ঠান করিয়াছেন, ও আমার বাক্য সকল, যাহা আমি তোমার মুখে দিয়াছি, সে সকল তোমার মুখ হইতে, তোমার বংশের মুখ হইতে ও তোমার বংশোৎপন্ন বংশের মুখ হইতে অদ্যাবধি অনন্তকাল পর্য্যন্ত কখনও দূর করা যাইবে না; ইহা সদাপ্রভু কহেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভু কহেন, তাহাদের সহিত আমার নিয়ম এই, আমার আত্মা, যিনি তোমাতে অধিষ্ঠান করিয়াছেন, ও আমার বাক্য সকল, যাহা আমি তোমার মুখে দিয়াছি, সেই সকল তোমার মুখ হইতে, তোমার বংশের মুখ হইতে ও তোমার বংশোৎপন্ন বংশের মুখ হইতে অদ্যাবধি অনন্তকাল পর্যন্ত কখনও দূর করা যাইবে না; ইহা সদাপ্রভু কহেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাদের জন্য আমার ব্যবস্থা এই: আমার যে আত্মা তোমাদের উপরে আছে আর আমার যে কথা আমি তোমাদের মুখে দিয়েছি তা তোমাদের, তোমাদের ছেলেমেয়েদের ও তাদের বংশধরদের মুখ থেকে চলে যাবে না; তা এখন থেকে চিরকাল থাকবে। আমি সদাপ্রভু এই কথা বলছি।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাদের জন্য আমার ব্যবস্থা এই: আমার যে রূহ্‌ তোমাদের উপরে আছে আর আমার যে কথা আমি তোমাদের মুখে দিয়েছি তা তোমাদের, তোমাদের ছেলেমেয়েদের ও তাদের বংশধরদের মুখ থেকে চলে যাবে না; তা এখন থেকে চিরকাল থাকবে। আমি মাবুদ এই কথা বলছি।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি তোমাদের সঙ্গে স্থাপন করব এক সন্ধিচুক্তি: আমি তোমাদের দান করেছি আমার মহাশক্তি, দান করেছি আমার অনুশাসন চিরকালের জন্য। এখন থেকে তোমরা আমার বাধ্য হয়ে চলবে, তোমাদের সন্তান-সন্ততি ও বংশধরদের শিক্ষা দান করবে আমার এই অনুশাসন যুগে যুগে, চিরকাল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু বলেন, “ঐসব লোকদের সঙ্গে আমি একটা চুক্তি করব| আমি প্রতিশ্রুতি করছি যে, আমার আত্মা ও আমার বাক্য যেগুলি আমি তোমাদের মুখে দিচ্ছি সেগুলো তোমাদের ত্যাগ করবে না| সে সব তোমাদের সন্তান ও তাদের সন্তানদের মধ্যেও থেকে যাবে| সেইসব তোমাদের মধ্যে এখন থেকে চির কাল থেকে যাবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভু বলেন, “তাদের জন্য তাদের সঙ্গে আমার এই ব্যবস্থা, আমার আত্মা যিনি তোমাদের উপরে আছেন এবং আমার যে কথা আমি তোমাদের মুখে দিয়েছি তা তোমাদের মুখ থেকে চলে যাবে না, তোমাদের ছেলে মেয়েদের ও তাদের বংশধরদের মুখ থেকে চলে যাবে না, সদাপ্রভু বলেন, তা এখন থেকে চিরকাল থাকবে।”